ভারতের বেকারত্বের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে, ফেব্রুয়ারির পরিসংখ্যানে চোখ কপালে
ফেব্রুয়ারি মাসের এই সার্বিক বেকারত্বের হারের পাশাপাশি শহুরে ও গ্রামীণ বেকারত্বের হারেও ফারাক এনেছে। শহুরে বেকারত্বের হার টানা দ্বিতীয় মাস হ্রাস পেয়েছে। কিন্তু গ্রামে বেড়েছে।
কর্মসংস্থানের নাম গন্ধ নেই, দেশে বেকারত্বের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফেব্রুয়ারিতে বেকারত্বের হার আরও বাড়ল। ফেব্রুয়ারির পরিসংখ্যান বলছে, ভারতের বেকারত্বের হার হয়েছে ৭.৪৫ শতাংশা। সিএইআইই-র রিপোর্ট অনুসারে ২০২৩ সালের দ্বিতীয় মাসে তা ৭.১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৪৫ শতাংশ।

বেকারত্বের হারে শহর ও গ্রাম
ফেব্রুয়ারি মাসের এই সার্বিক বেকারত্বের হারের পাশাপাশি শহুরে ও গ্রামীণ বেকারত্বের হারেও ফারাক এনেছে। শহুরে বেকারত্বের হার টানা দ্বিতীয় মাস হ্রাস পেয়েছে। তেমনই গ্রামীণ বেকারত্বের হার বেড়েছে। শহুরে বেকারত্বের হার ২০২২ সালের ডিসেম্বরের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছিল। এখন তা অনেকটাই কমেছে।

শহুরে বেকারত্বের হার একনজরে
শহুরে বেকারত্বের হার ২০২৩-এর ফেব্রুয়ারিতে হয়েছে ৭.৯৩ শতাংশ। ২০২৩-এর জানুয়ারিতে তা ছিল ৮.৫৫ শতাংশ। সেই নিরিখে অনেকটাই হ্রাস পেয়েছে ফেব্রুয়ারিতে। আবার ২০২২ সালের ডিসেম্বরে তা ছিল ১০.০৯ শতাংশ। তা থেকে দুই মাসে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কম।

গ্রামের বেকারত্বের হার একনজরে
শহুরে বেকারত্বের হার কমলেও, উল্লেখযোগ্যভাবে গ্রামীণ বেকারত্বের হার বেড়েছে। গ্রামীণ বেকারত্বের হার ২০২৩-এর জানুয়ারিতে ছিল ৬.৪৮ শতাংশ। সেখানে ফেব্রুয়ারিতে হয়েছে ৭.২৩ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেশ ব্যাস জানিয়েছেন, তবে লক্ষ্যণীয় যে গুরুত্বপূর্ণ এই সময়ে শ্রমে অংশগ্রহণ বেড়েছে।

দেশে শ্রমে অংশগ্রহণ
দেশে শ্রমে অংশগ্রহণ ছিল ৩৯.৮ শতাংশ। তা বর্তমানে বেড়ে হয়েছে ৩৯.৯২ শতাংশ। কর্মসংস্থানের হার হল সবথেকে গুরুত্বপূর্ণ সূচক, তা কিছুটা নেমে এসেছে, জানুয়ারিতে তা ছিল ৩৬.৯৬ শতাংশ। তা খানিকটা নেমে ফেব্রুয়ারিতে হয়েছে ৩৬.৯৪ শতাংশ।

ইপিএফও-তে সদস্যের সংখ্যার নিরিখে
এই সমীক্ষা প্রকাশের পরই জানা যায় যে, ২০২২-এর অক্টোবর-ডিসেম্বর মাসে শহরাঞ্চলে ১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য বেকারত্বের হার ৭.২ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে তা ৮.৭ শতাংশ। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-তে প্রথমবারের মতো যোগদানকারী সদস্যের সংখ্যা ১৪.৫ শতাংশ কমে ২০২২-এর ডিসেম্বরে ০.৮ মিলিয়নে দাঁড়িয়েছে।

ইপিএফ সদস্য ফেব্রুয়ারিতে সবথেকে কম
২০২২ সালের নভেম্বরে ইপিএফ সদস্য ছিল ০.৯৩ শতাংশ। পূর্বে, ভারতীয় স্টাফিং ফেডারেশনের একটি প্রতিবেদন প্রকাশ করে ২০২২-এর ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে শেষ ১০ ত্রৈমাসিকের মধ্যে ০.৮ শতাংশ সবথেকে কম। এনআরইজিএ ডেটা অনুয়ায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কাজের চাহিদা বেড়েছে এবং ২০২২ সালের জুন থেকে তা সর্বোচ্চ স্তরে ছিল৷ এই বছরের জানুয়ারিতে ২৫.৯ মিলিয়নের তুলনায় ২০২৩-এর ফেব্রুয়ারিতে ২৬.৩ মিলিয়নেরও বেশি লোক এই প্রকল্পের অধীনে কাজ করেছিল।
ছবি সৌ:PTI ও পিক্সেলস
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications