India Post GDS Recruitment 2023: প্রায় ৩০০০ পদ, নিয়োগ হবে বাংলাতেও! কীভাবে রেজাল্ট জানবেন
India Post GDS Recruitment 2023: হয়ে গিয়েছে পরীক্ষা! খুব শীঘ্রই ভারতীয় ডাক গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্যে রেজাল্ট বের হতে পারে। গ্রামীণ ডাক সেবক (GDS) দেশজুড়ে নিয়োগ হবে।
ফলে এই মুহূর্তে ফলাফলের (India Post GDS Recruitment 2023) দিকে তাকিয়ে পরীক্ষার্থীরা। কীভাবে কোথায় এই রেজাল্ট (GDS Result) দেখবেন তা জানাতেই এই প্রতিবেদন। গত ২৩ অগাস্ট এই পদের জন্যে অনলাইন আবেদন বন্ধ হয়ে গিয়েছিল।

India Post GDS Recruitment 2023: কীভাবে দেখবেন রেজাল্ট
ভারতীয় ডাক বিভাগ খুব শীঘ্রই এই ফলাফল ( India Post GDS Result 2023) প্রকাশ করবে। কিন্তু কীভাবে দেখবেন এই ফলাফল? আর তা দেখতে প্রথমেই India Post এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে।
এজন্যে এই লিঙ্কে- indiapostgdsonline.gov.in ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট রাজ্যকে বেছে নিতে হবে। এরপর রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। জরুরি বেশ কিছু তথ্য ওয়েবসাইটে দিতে হবে। তা দিয়ে সাবমিট করতে হবে। এরপরেই India Post GDS Result 2023 স্ক্রিনে ভেসে উঠবে। সেটিকে ডাউনলোড করে নিজের কাছে রেখে নিন।
India Post GDS Recruitment 2023: লিখিত পরীক্ষা হবে না?
ভারতীয় পোস্ট অফিস এই নিয়োগ করবে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের বিভিন্ন রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে। এজন্যে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। ক্লাস ১০ এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট (India Post GDS 2023 Merit List) তৈরি করা হবে। আর সেই লিস্টের ভিত্তিতেই এই জিডিএস পদের জন্যে যোগ্য প্রার্থীকে নিয়গ করবে পোস্ট অফিস। বাধ্যতামূলক কিংবা ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত এবং ইংরেজি নিয়ে পড়াশোনা রয়েছে এমন সবাই এই পদের জণ্যে আবেদনের যোগ্য ছিল।
India Post GDS Recruitment 2023: কি ছিল বয়স
নুন্যতম ১৮ বছর বয়স থেকেই এই পদের জন্যে আবেদন করার কথা জানানো হয়েছিল। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে বলেও জানানো হয় পোস্ট অফিসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, ৩০ হাজারেরও বেশি শূন্যপদের (India Post GDS Recruitment 2023) জন্যে এই নিয়োগ ভারতীয় পোস্ট অফিসের তরফে করা হবে। এই পদের জন্যে কয়েক লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications