উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় বদল! কোন ক্ষেত্রে পরিবর্তন জানুন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় বদল আসতে চলেছে। এমনটাই জানাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে সমস্ত স্কুল কতৃপক্ষকে এই বিষয়ে নোটিশ দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় বদল আসতে চলেছে। এমনটাই জানাল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে সমস্ত স্কুল কতৃপক্ষকে এই বিষয়ে নোটিশ দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই উচ্চমাধ্যমিক পরীক্ষাতে প্রশ্নপত্র পরিবর্তন করা নিয়ে আলোচনা চলছিল।

মূলত প্রশ্ন যাতে একটু সোজা-সরল করা হয় তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে প্রশ্নে বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রশ্নের ধরন বদলে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, প্রশ্নপত্রের 'পার্ট-এ'-তে যে সমস্ত প্রশ্ন থাকত সেগুলি লিখতে আলাদা খাতা নিতে হয়।
সেখানেই পরীক্ষার্থীদের বিস্তারিত উত্তর লিখতে হত। পাশাপাশি পার্ট-বি' তে অবজেকটিভ প্রশ্নের উত্তর দিতে হত। এক্ষেত্রে যদিও প্রশ্নের মধ্যেই উত্তর দিতে হয়। দুটি পেপার মিলিয়ে তা জমা দিতে হয়। এক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। আর সেটাই এবার উঠে যাচ্ছে। এমনটাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, নয়া পদ্ধতিতে একটাই প্রশ্নপত্রে 'অবজেক্টিভ' এবং 'সাবজেক্টিভ' সমস্ত প্রশ্ন থাকবে। তবে এক্ষেত্রে উত্তর দিতে হবে আলাদা ভাবে। তাতে পরীক্ষার্থীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়েছে।
আর সেখানে বলা হয়েছে, সমস্ত মতামতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে। এমনকি এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের পরামর্শকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর দীর্ঘ আলোচনার পরেই পরীক্ষাতে প্রশ্নপত্র পরিবর্তন করার সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এবং উত্তরপত্রে যে পরিবর্তন আনা হয়েছে তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফে। স্কুলগুলিতে তো বটেই, শিক্ষক-শিক্ষিকা এবং এবারের পরীক্ষার্থীদেরও এই বিষয়টিকে জানিয়ে অবহিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মনে করছে নয়া এই সিদ্ধান্তে খুশি হবে শিক্ষকমহল থেকে পরীক্ষার্থীরা। বলে রাখা প্রয়োজন, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। প্রায় ১৩ দিন ধরে পরীক্ষা চলবে। দীর্ঘ দুবছর করোনা সঙ্কট কাটিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে আগামীদিনে শিক্ষাক্ষেত্রে একাধিক পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। সময় এবং পরিস্থিতি বিচার করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানাচ্ছে শিক্ষা দফতর।












Click it and Unblock the Notifications