WBJEE 2023: কীভাবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

WBJEE 2023 Admit Card: চলতি মাসের শেষেই রাজ্যে জয়েন্ট এন্ট্রাস ( WBJEE 2023 ) পরীক্ষা। পরীক্ষা হবে আগামই ৩০ এপ্রিল। হাতে আর মাত্র ৯টা দিনই সময় রয়েছে। একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। আর তার আগেই অ্যাডমিট কার্ড দিতে শুরু করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড।

কবে থেকে জয়েন্টের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তা নিয়ে একটা জল্পনা ছিল। অবশেষে সেই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু করে দিল বোর্ড। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে এই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন

সেই মতো এই লিঙ্কে- wbjeeb.nic.ইন- ক্লিক করতে চলা হয়েছে জয়েন্ট পরীক্ষার্থীদের। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এই ওয়েবসাইটে গিয়ে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তবে প্রথমে ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে। সেখানে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে।

আর এরপরেই একটি অপশন খুলে যাবে। সেখানে বোর্ডের তরফে ইস্যু করা রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে। আর তা দিলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে ফুটে উঠবে। আর এরপরেই ডাউনলোড অপশন থাকবে। আর তাতে ক্লিক করেই ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। মাথায় রাখতে হবে যে অ্যাডমিট কার্ডে যাতে কোনও ভুল না থাকে। আর তা থাকলে পরীক্ষায় বসার আগেই ঠিক করে নিতে হবে।

অ্যাডমিট কার্ড না থাকলে নিয়ে পরীক্ষা কেন্দ্র কোনও ভাবেই ঢুকতে দেওয়া হবে না। ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামই ৩০ এপ্রিল জয়েন্টের এই পরীক্ষা হতে চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে একাধিক্ক ব্যবস্থা নেওয়া হয়েছে সুষ্ট ভাবে পরীক্ষা করার ক্ষেত্রে।

মাথায় রাখতে হবে গত বছর ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ চলছে। মূলত দুটি পেপারে এই পরীক্ষা হবে। সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে প্রথম পত্রের অঙ্ক পরীক্ষা চলবে দুটো পর্যন্ত। আবার পদার্থবিদ্যা এবং রসায়নের উপর পরীক্ষা হবে দুপুর দুটো থেকে।

তা চলবে আগামী চারটে পর্যন্ত। অঙ্ক পরীক্ষা হবে ১০০ নম্বরে। বাকি পরীক্ষা হবে ৫০-৫০ নম্বর করে। সুষ্ঠ ভাবে পরীক্ষা করতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+