করোনা কালে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

করোনা কালে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

করোনা ভাইরাসের তীব্র আবহে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

করোনা কালে ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৮০

কোন কোন শূন্যপদ
১) মেডিক্যাল অফিসার - ১৬

২) স্টাফ নার্স - ৫৮

৩) সিসি টেকনিশিয়ান - ৩

৪) ল্যাব টেকনিশিয়ান - ৩

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) মেডিক্যাল অফিসার - এমবিবিএস ও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভূক্ত থাকতে হবে।

২) স্টাফ নার্স - জিএনএম এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভূক্ত থাকতে হবে।

৩) সিসি টেকনিশিয়ান - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

৪) ল্যাব টেকনিশিয়ান - ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক পাস। ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সের সীমা
১) মেডিক্যাল অফিসার - ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

২) স্টাফ নার্স - ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

৩) সিসি টেকনিশিয়ান - ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে।

৪) ল্যাব টেকনিশিয়ান - ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে।

বেতন
১) মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা।

২) স্টাফ নার্স - প্রতি মাসে ১৭,২২০ টাকা।

৩) সিসি টেকনিশিয়ান - প্রতি মাসে ১৭,২২০ টাকা।

৪) ল্যাব টেকনিশিয়ান - প্রতি মাসে ১৭,২২০ টাকা।

আবেদনের পদ্ধতি
১) ইমেল করে আবেদন পত্র পাঠাতে হবে।

২) আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

৩) আবেদন জমা দেওয়া যাবে dpcjhargram2018@gmail.com-এ

৪) https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2021/05/2021051246.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি আবেদন পত্র নামানো যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+