Delhi Metro Recruitment 2024: মেট্রোয় একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে, বেতন ৯৬ হাজার টাকারও বেশি
Delhi Metro Recruitment 2024: চাকরির বাজারে বড় খবর! দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এই পদের জন্য।
কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন। মাথায় রাখতে হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) পদের জন্য আবেদন করতে হলে আগামী ১ লা নভেম্বর পদের জন্য আবেদন করতে হবে (Delhi Metro Recruitment 2024) ।
Delhi Metro Recruitment 2024: কীভাবে আবেদন?
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) এর অফিশিয়াল ওয়েবসাইট পদের জন্য আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে - delhimetrorail.com ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। অনলাইনে ফর্ম ডাউনলোড করত্যে হবে। আর তা স্পিড পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কিংবা ই-মেল করেও এই পদের জন্য আবেদন করা যাবে।

Delhi Metro Recruitment 2024: কোন ঠিকানায় ফর্ম পাঠাবেন?
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, মেট্রো ভবন, ফায়ার ব্রিগেড লেন, বারাখাম্বা রোড, নতুন দিল্লি। আগামী ১ লা নভেম্বর পদের জন্য আবেদন করতে হবে। মূলত ম্যানেজার (ইনস্পেকশন), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য নিয়োগ করা হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটিও পড়ে নিতে হবে। DMRC এর ওয়েবসাইটেই রয়েছে বিস্তারিত বিজ্ঞপ্তি।
Delhi Metro Recruitment 2024: জরুরি যোগ্যতা-
এই পদের জণ্য আবেদন করতে আবেদন করার ক্ষেত্রে যে কোনও মান্য্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় কিংবা সংস্থান থেকে B.E (ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ করা হবে। এজন্য বয়সের ধাপ রয়েছে। একটি ধাপে ৫৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অন্য একটি শূন্যপদের জন্য ৬২ বছর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।
Delhi Metro Recruitment 2024: কীভাবে নিয়োগ?
এই পদের জন্য যোগ্য প্রার্থীকে পার্সোনাল ইন্টারভিউ'য়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও প্রার্থীর জ্ঞান, দক্ষতা, ফিটনেস সহ একাধিক মাপকাটি রয়েছে। এর মাধ্যমে নিয়োগ করা হবে।
Delhi Metro Recruitment 2024: বেতন -
ম্যানেজার (ইনস্পেকশন) পদে যোগ্য প্রার্থীকে ৯৬ হাজার ৬০০ টাকা বেতন দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যোগ্য প্রার্থীকে 75,100 টাকা প্রতি মাসে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications