কর্মপ্রার্থীদের জন্যে বড় সুযোগ বাংলায়! গ্র্যাজুয়েশন পাশেই বড়সড় নিয়োগ

কর্মপ্রার্থীদের জন্যে বড় সুযোগ বাংলায়! গ্যাজুয়েশন পাশেই বড়সড় নিয়োগ

করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। প্রত্যেকদিনই কার্যত কমছে সংক্রমণের হার। এই অবস্থায় ধীরে ধীরে খুলতে শুরু করেছে অফিসগুলি। আর তা খুলতেই ফের একবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন পথ খুলে যাচ্ছে। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রেই এই নিয়োগ চলছে। তবে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ক্ষেত্রে বার নজির সৃষ্টি হয়েছে। করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্ন পদে নিয়োগ করেছে। সেই ধারা অব্যাহত রেখে ফের একবার নিয়োগের সিদ্ধান্ত।

খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের সিদ্ধান্ত

খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের সিদ্ধান্ত

খাদ্য ও সরবরাহ বিভাগে নিয়োগের সিদ্ধান্ত। ইতিমধ্যে বিজ্ঞপ্তি (DATA ENTRY OPERATOR) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে এই নিয়োগ করা হবে। ডেটা এন্ট্রি পদের জন্যে (DATA ENTRY OPERATOR) এই নিয়োগ করা হবে। ইছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন (Food & Supplies Jobs) করতে বলা হয়েছে। সর্বোচ্চ ৬ মাসের ভিত্তিতে হবে এই নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা যাচ্ছে, মোট ১৩ টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। এমনটাই জানা গিয়েছে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, deofsdd2021@gmail.com- মেল আইডিতে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদনে অবশ্যই আবেদনকারীকে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ-পত্র সমস্ত কিছু উল্লেখ করতে হবে। Dakshin Dinajpur-এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। সেখানে বিস্তারিত বলা রয়েছে। ওয়েবসাইটি হল- https://ddinajpur.nic.in/

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা। যে কোনও বিষয়ে গ্যাজুয়েশন থাকতে হবে। রাজ্যের যে কোনও বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করলেই হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ৬ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার সংক্রান্ত সমস্ত তথ্য জানতে হবে। এছাড়াও মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে জানতে হবে আবেদনকারীকে। আরও বিস্তারিত তথ্যের জানতে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

বয়সসীমা এবং প্রার্থী বাছাই

বয়সসীমা এবং প্রার্থী বাছাই

এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি সেক্টর হলে ৩ বছর ও বেসরকারি ক্ষেত্র হলে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই পর্বে অংশ নিতে হবে। এছাড়াও কম্পিউটার টেস্ট দিতে হবে আবেদনকারীদের। সমস্ত তথ্যের জন্যে https://ddinajpur.nic.in/- এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+