CSIR-UGC-NET Exam Cancel: বিতর্কের মধ্যেই বাতিল CSIR-UGC-NET পরীক্ষাও

CSIR-UGC-NET Exam Cancel: সর্বভারতীয় মেডিক্যালের NEET Exam-এ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল দেশ। ঘটনার দায় নিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু এই ইস্যুতে লাগাতার আন্দোলনে বিরোধীরা। এই অবস্থায় CSIR-UGC-NET পরীক্ষা স্থগিত করল NTA। আগামী ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে এই পরীক্ষা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করে দেওয়ার কথা জানাল NTA।

ইতিমধ্যে পরীক্ষা বাতিলের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে NTA। যেখানে পরীক্ষা বাতিলের কারণ হিসাবে লজিস্টিক সমস্যাকে দায়ী করা হয়েছে। তবে কবে পরীক্ষা ফের নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয় এনটিএ'র তরফে।

CSIR-UGC-NET Exam Cancel

তবে এই বিষয়ে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট যাতে পরীক্ষার্থীরা দেখে সেই আবেদন জানানো হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য NTA এর জন্য হেল্পডেস্ক চালু করা হয়েছে। দেওয়া হয়েছে নম্বরও। আর সেটি হল 011-40759000।

বলে রাখা প্রয়োজন, বিতর্কের মধ্যেই গত কয়েকদিন আগে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের আরও এক=টি পরীক্ষা বাতিল। এই অবস্থায় প্রশ্নের মুখে দেশের লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+