CID West Bengal Recruitment 2024: সিআইডিতে চাকরি করতে চান? বড় সুযোগ আপনার কাছে

CID West Bengal Recruitment 2024: বাংলায় থেকে চাকরি করার কথা ভাবছেন! তাহলে আপনার জন্যে বড় খবর। Criminal Investigation Department (CID) বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করবে। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত জেনেই এই পদের (CID West Bengal Recruitment 2024) জন্যে আবেদন করতে হবে-

CID West Bengal Recruitment 2024

CID West Bengal Recruitment 2024: কীভাবে আবেদন

সুপারভাইজ়ার লেভেল-৩ এবং কম্পিউটার অ্যানালিস্ট পদের জন্যে এই নিয়োগ (CID West Bengal Recruitment 2024) করা হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। এজন্যে https://recruitment-cidwb.in/application/form কিংবা এই https://cidwestbengal.gov.in/-এ link -এ ক্লিক করতে হবে। আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।

CID West Bengal Recruitment 2024: পড়ুন বিজ্ঞপ্তি

সুপারভাইজ়ার লেভেল-৩ এবং কম্পিউটার অ্যানালিস্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। মোট ৪১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ (CID West Bengal Recruitment 2024) করা হবে। আবেদনের আগে সিআইডি'র তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- CID West Bengal Recruitment 2024 ক্লিক করতে হবে। সুপারভাইজ়ার লেভেল-৩ পদের জন্যে যোগ্য প্রার্থী ৩৩,০০০ টাকা এবং কম্পিউটার অ্যানালিস্ট পদের জন্যে ২০,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

CID West Bengal Recruitment 2024: কীভাবে নিয়োগ

এই পদগুলির জন্যে কয়েকটি পর্যায়ে যোগ্য প্রার্থীকে বেঁছে নেওয়া হবে। প্রথমেই অনলাইন পরীক্ষা (CID West Bengal Recruitment 2024) নেওয়া হবে, এরপর লিখিত পরীক্ষা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষা দিতে হবে। সেখানে পাশ করা যোগ্য প্রার্থীকেই ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। আর তা যাচাই করেই এই দুই পদের জন্যে যোগ্য কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। তবে বেশ কিছু শর্ত আছে। আর তা জেনেই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+