Job News: কেন্দ্রীয় সংস্থা BECIL-এর বিজ্ঞপ্তি! কল্যাণী এইমসের বেশ কয়েকটি পদে লোক নিয়োগ
কেন্দ্রীয় সরকারি সংস্থা ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কল্যাণী এইমসের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা ১২। এর মধ্যে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ) ৯ টি পদ এবং স্টোর কিপারের ৩ টি পদ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ) ৯ টি পদের মধ্যে ২ টি এসসি, একটি এসটি, তিনটি ওবিসি এবং তিনটি রয়েছে সাধারণ প্রার্থীদের জন্য। অন্যদিকে স্টোর কিপারের ৩ টি পদের মধ্যে একটি করে পদ এসসি, ওবিসি এবং সাধারণ প্রার্থীদের জন্য।

শিক্ষাগত যোগ্যতা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ)-এর জন্য ওটি টেকনোলজিতে বিএসসি কিংবা এই কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা উচ্চমাধ্যমিকে সায়েন্সের সঙ্গে ওটি টেকনোলজি থাকলেও চলবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে স্টোর কিপারের জন্য যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সঙ্গে মেটিরিয়াল ম্যানেজমেন্টে স্নাতক পরবর্তী ডিগ্রি কিংবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা মেটিরিয়াল ম্যানেজমেন্টে স্নাতক হলে স্টোর হ্যান্ডলিং-এ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আইসিইউ)-এর জন্য বয়স হতে হবে ২৫-২৫ বছর। অন্যদিকে স্টোর কিপারের জন্য ১৮ থেকে ৩৫ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন
উভয় ক্ষেত্রেই বেতন ৪৩,৯০০ টাকা।

কীভাবে আবেদন ও প্রার্থী নির্বাচন পদ্ধতি
এব্যাপারে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩। সাধারণ, ওবিসি, মহিলা প্রার্থীদের জন্য আবেদনের মূল্য ৮৮৫ টাকা। এসসি-এসটি এবং অন্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের মূল্য ৫৩১ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে। এব্যাপারে ক্লিক করতে পারেন https://www.becil.com/uploads/vacancy/269AIIMSKalyani14feb23pdf-b8d98f95dc55cd74dd7d0041106f0d17.pdf












Click it and Unblock the Notifications