2018-2020 এর মধ্যে ২৫০০০ ব্যক্তি বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করেছে! চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রের
দেশজোড়া দুশ্চিন্তা চলছে তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। ভারতে কর্মহীনদের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে গত বছরের শেষেই। এই তথ্য জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। তার ম
করোনাকালে যখন কর্মসংস্থান নিয়ে দেশজোড়া দুশ্চিন্তা চলছে তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যা নিশ্চিতভাবেই উদ্বেগজনক। ভারতে কর্মহীনদের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে গত বছরের শেষেই। এই তথ্য জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। তার মধ্যে একটা বড় অংশ মহিলা বলেও পরিসংখ্যানে উঠে এসেছে।

আর এর মধ্যেই বেকারত্ব নিয়ে সংসদে মারাত্মক তথ্য দিলেন কেন্দ্রীয় সরকার। সংসদে বাজেট অধিবেশন চলছে। আর সেই অধিবেশনে বেকারত্ব ইস্যুতে আলোচনা হলে কার্যত চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজ্যসভায় এদিন কেন্দ্রের তরফে জানানো হয় যে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ২৫ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে গোটা দেশে। যার মধ্যে সবই বেকারত্ব এবং লোনের জ্বালে জড়িয়ে ঘটেছে বলে মারাত্মক দাবি। সরকার জানায় মোট ঘটনার মধ্যে ৯,১৪০ জনের মৃত্যু হয় শুধুমাত্র বেকারত্বের কারণে।
আর ১৬,০৯১ জনের মৃত্যু হয় লোন এবং ঋণের ফাদে জড়িয়ে। একটি লিখিত প্রশ্নের উত্তর সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। একেবারে ন্যাশানাল ক্রাইম রিকোর্ড ব্যুরো (NCRB)-র তথ্য তুলে ধরে এই তথ্য সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। যা যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, রিপোর্টকে মোতাবেক ২০২০ সালের দেশে করোনা মহামারী আছড়ে পড়ে। আর সেই কারণে দেশে সবথেকে বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। বেকারত্বের জ্বালায় ৩৫৪৮-এর বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যেখানে ২০১৮ সালে সালে ২৭৪১ টি এবং ২০১৯ সালে ২৮৫১ টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বেকারত্বের কারণে। এমনটাই জানাচ্ছে রেকর্ড।
লোন-ধারের দায়ে মৃত্যু-
সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ২০১৮ থেকে ২০২০ সালের এর মধ্যে ১৬০৯১ জনের মৃত্যু হয়েছে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে। যেখানে ২০১৮ সালে দেউলিয়ার কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ৪০৭০ জনের। সেখানে ২০১৯ সালে সেই তথ্য বেড়ে হয়ে গিয়েছে ৫৯০৮। তবে ২০২০ সালে সে সংখ্যা ৬০০ এর বেশি থেকে কমে ৫২১৩ হয়ে যায়।
বেকারত্বের ইস্যুটি তোলেন রাহুল গান্ধী-
বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষনের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয় সংসদে। আর সেই আলোচনাতে রাহুল গান্ধী বেকারত্ব ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। এই মুহূর্তে দেশের বেকারত্বের হার তলানিতে বলেও তোপ দাগেন। রাহুল গান্ধী বলেন, কংগ্রেস সরকার তাদের ১০ বছরের শাসনকালে দেশের ২৭ কোটি লোককে গরীব থেকে বাইরে নিয়ে আসে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিজেপি সরকার গত সাত বছরে দেশের ২৭ কোটি মানুষকে ফের একবার গরীব হওয়ার দিকে ঠেলে দেয় বলেও তোপ রাহুলের।
দেশে বেকারত্বের হার 7.91 শতাংশ-
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) চলতি বছর অর্থাৎ ২০২২ সালে একটি রিপোর্ট সামনে নিয়ে এসেছে। দেশের বেকারত্বের হার নিয়ে তথ্য দিয়েছে। তাঁদের রিপোর্ট অনুযায়ী দেশে ডিসেম্বর ২০২১ সালে বেকারত্বের হার 7.91 শতাংশ হারে পৌঁছে গিয়েছে। বলে রাখা প্রয়োজন বাজেট অধিবেশনে বিরোধী সাংসদ এই বিষয়ে প্রশ্ন তোলেন।












Click it and Unblock the Notifications