BECIL Recruitment 2023: স্নাতক হলেই চাকরির সুযোগ, বেতন ২২ হাজার টাকারও বেশি
BECIL Recruitment 2023: চ্যালেঞ্জ বাড়ছে চাকরির বাজারে! আর এর মধ্যেও কাজের বড় সুযোগ। Broadcast Engineering Consultants India Limited অর্থাৎ BECIL ফিল্ড অ্যাসিটেন্ট পদের জন্যে একাধিক নিয়োগ করবে।
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। তবে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

BECIL Recruitment 2023: কিভাবে আবেদন করতে হবে
BECIL এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে Broadcast Engineering Consultants India Limited এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও এই লিঙ্কে - www.becil.com ক্লিক করেও এই শূন্যপদের ( Vacancies) জন্যে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২০ জুলাই পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। দেরি না করে এখনই এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
BECIL Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য
BECIL ফিল্ড অ্যাসিটেন্ট পদের জন্যে নিয়োগ করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে সংস্থা। নুন্যতম ২১ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।
কিছু ক্ষেত্রে যদিও বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। BECIL এর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, চুক্তির ভিত্তিতে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে Delhi Development Authority (DDA) তে। বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ুন প্রতিবেদনের নীচে।
BECIL Recruitment 2023: শিক্ষাগত যোগ্যতা
যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদের ( Govt Jobs 2023) জন্যে আবেদন করা যাবে। কম্পিউটারে কাজ জানাটা খুবই জরুরি। হিন্দি ভাষাতে দখল থাকাটাও জরুরি। এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে দিল্লি এবং এনসিআরের বাসিন্দা হতে হবে।
BECIL Recruitment 2023: বেতন সংক্রান্ত তথ্য
বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে BECIL ফিল্ড অ্যাসিটেন্ট পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে ২২ হাজার ৭৪৪ টাকা বেতন পাবেন। তবে এই নিয়োগ হবে তিন মাসের জন্য। আবেদনের আগে ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে BECIL Recruitment 2023 ক্লিক করতে হবে।












Click it and Unblock the Notifications