Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank of Baroda Recruitment 2021: একাধিক পদের জন্যে নিয়োগের বিজ্ঞপ্তি! কিভাবে আবেদন রইল

ধীরে ধীরে বদলাতে চলেছে পরিস্থিতি। এই মুহূর্তে দেশে অনেকটাই স্বস্তিতে করোনা সংক্রমণ। দ্রুত গতিতে দেওয়া হচ্ছে ভ্যাকসিনও। চিকিৎসকরা বলছেন দ্রুত ভ্যাকসিনেশন হওয়াতে দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে। আর তা হতেই সমস্ত অফিস

ধীরে ধীরে বদলাতে চলেছে পরিস্থিতি। এই মুহূর্তে দেশে অনেকটাই স্বস্তিতে করোনা সংক্রমণ। দ্রুত গতিতে দেওয়া হচ্ছে ভ্যাকসিনও। চিকিৎসকরা বলছেন দ্রুত ভ্যাকসিনেশন হওয়াতে দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রনে। আর তা হতেই সমস্ত অফিসগুলি খুলতে শুরু করেছে।

সরকারি হোক কিংবা বেসরকারি সমস্ত অফিস খুলতে চলেছে। বন্ধ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। তবে অফিস খুলতেই তৈরি হচ্ছে কর্মসংস্থানের বাজার।

কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর।

কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর।

একাধিক সংস্থাতে নিয়োগ হতে চলেছে। তবে এই মুহূর্তে কর্মপ্রার্থীদের জন্যে বড় খবর। ব্যাপক নিয়োগ হতে চলেছে ব্যাংক অফ বরোদা(Bank Of Baroda)-তে। ইতিমধ্যে ব্যাংকের তরফে বিজ্ঞপ্তি (Bank of Baroda Recruitment 2021) জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডেটা সাইটিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ার পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। অনলাইনের মাধ্যমে এই নিয়োগ হতে চলেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট bankofbaroda.in-সেখানে গিয়ে এই আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর

আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর

তবে মনে রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর। জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা মোট ১৫টি পদের জন্যে নিয়োগ করতে চলেছে। দ্রুত এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

দুটি পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। ডেটা সাইটিস্ট এবং ডেটা ইঞ্জিনিয়ারিং। ডেটা সাইটিস্ট পদের জন্যে কম্পিউটার সাইন্স, আইটি, ডেটা সায়েন্স, বিটেক করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে ডাটা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স, ইনফোর্মেশন টেকনোলজি প্রার্থীরাই এই পদের জন্যে আবেদন জানাতে পারবেন। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন।

কিভাবে বেছে নেওয়া হবে

কিভাবে বেছে নেওয়া হবে

ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিটিতে পরিস্কার ভাবে জানানো হয়েছে সমস্ত কিছু। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে অনলাইন, psychometric test কিংবা অন্য পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর পরীক্ষাতে পাশ করলে শর্ট লিস্ট করা হবে। গ্রুপ ডিসকাশনে ডাকা হবে প্রার্থীকে। কিংবা সরাসরি ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। বিভ্রান্ত না হলে বিজংপ্তটি ভালো করে পড়ে নেওয়াটা প্রয়োজন।

কিভাবে আবেদন করবেন।

কিভাবে আবেদন করবেন।

খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের ওয়েবসাইট bankofbaroda.co.in গিয়ে আবেদন করতে হবে। মনে রাখতে হবে অন্য কোনও মাধ্যমে আবেদন করলে তা গ্রাহ্য হবে না। ফলে ভালো করে পড়েই আবেদন করুন। তবে আবেদনের আগে আবেদনকারীর অবশ্যই রেজিস্টার মোবাইল নম্বর এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+