হিন্দুস্তান কপার লিমিটেডে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

হিন্দুস্তান কপার লিমিটেডে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

হিন্দুস্তান কপার লিমিটেড বা এইসিএলে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হিন্দুস্তান কপার লিমিটেডে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ২৬

কোন কোন শূন্যপদ
১) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) : ১১ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

২) মাইনিং মেট গ্রেড ওয়ান : ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ইডব্লুএস ১)।

শিক্ষাগত যোগ্যতা
১) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। তিন বছরের কাজের অভিজ্ঞতা। ম্যাট্রিকুলেশন যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২) মাইনিং মেট গ্রেড ওয়ান : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। তিন বছরের কাজের অভিজ্ঞতা। ম্যাট্রিকুলেশন যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা
১) ২০২১ সালের ১ মার্চের মধ্যে প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হলে হবে না।

২) সংরক্ষিতদ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হয়।

বেতন
১) অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (মাইনিং) : প্রতি মাসে ১৮৪৮০ থেকে ৪৫৪০০ টাকা।

২) মাইনিং মেট গ্রেড ওয়ান : প্রতি মাসে ১৮২৮০ থেকে ৩৮৬৭০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

২) ট্রেড টেস্ট

আবেদনের ফি : ৫০০ টাকা। হিন্দুস্তান কপার লিমিটেডের অনুকূলে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। অনগ্রসর শ্রেণি ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি
১) প্রমাণসহ আবেদনপত্র পূরণ করে নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

২) AGM (Administration)- HR, Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil_ Bisra, PO- Malanjkhand, District - Balaghat, Madhya Pradesh 481116.

৩) ৫ এপ্রিল বিকেল পাঁচটার মধ্যে সাধারণ ডাক/স্পিড পোস্ট/ক্যুরিয়র/রেজিস্ট্রি পোস্টে আবেদন পাঠাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+