Internship In Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, কীভাবে আবেদন জানুন

Internship In Jadavpur University: পড়ুয়াদের জন্যে বড় সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইন্টার্নশিপের সুযোগ থাকছে পড়ুয়াদের জন্যে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মূলত বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University) কেমেস্ট্রি বিভাগের জন্যে এই নিয়োগ করা হবে। বিভাগের প্রকল্পের কাজে এই ইন্টার্নশিপের ( Internship In Jadavpur University) সুযোগ থাকছে। সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র অধীনে এই ইন্টার্নশিপের সুযোগ থাকছে।

jadavpur university

Internship In Jadavpur University: কীভাবে নিয়োগ করা হবে

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ( Internship In Jadavpur University) দেওয়া হয়েছে। আর সেখানেই কীভাবে নিয়োগ সেভাবে বিস্তারিত ভাবে বলা হয়েছে। তবে সরাসরি ইমেল করে এই পদের জন্যে আবেদন করতে হবে। আর তা হল- abhunia.chemistry@jadavpuruniversity.in। আবেদনের সঙ্গে আবেদনকারীকে বেশ কিছু তথ্য আপলোড করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২৯ জুন। অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Internship In Jadavpur University: প্রয়োজনীয় নথি

অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ( Internship In Jadavpur University) সহ বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি সিভি পাঠাতে হবে। যেখানে বিস্তারিত ভাবে ঠিকানা, ইমেল আইডি, ফোন নম্বর থাকবে।

দেশেরই যে নাগরিক সেই সংক্রান্ত একটি প্রামাণ্য নথি জমা দিতে বলা হয়েছে। যেখানে নাম-ছবি স্পষ্ট ভাবে থাকবে।

কোনও পাবলিকেশনে যদি কোনও রিপোর্ট প্রকাশিত হয় সেই সংক্রান্ত নথিও আপলোড করতে বলা হয়েছে। যে সমস্ত নথি জমা পড়বে সবকটি self attested থাকতে হবে।

jadavpur university

Internship In Jadavpur University: জরুরি তথ্য

'ডেভেলপমেন্ট অফ মাইক্রোপোরনাস মেটেরিয়াল অ্যাজ হেটেরোজেনাস ক্যাটালিস্ট ফর ফটোক্যাটালিটিক অ্যান্ড ইলেকট্রোক্যাটালিটিক কনভারসন অফ সিওটু।' এই প্রকল্পের ( Internship In Jadavpur University) কাজের জন্যেই মূলত শিক্ষানবিস হিসাবে নিয়োগ করা হবে। দুমাসের প্রজেক্ট। এজন্যে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা হিসাবে দেওয়া হবে। তবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

jadavpur university

Internship In Jadavpur University: শিক্ষাগত যোগ্যতা

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যারা কেমিস্ট্রি ( Internship In Jadavpur University) নিয়ে পড়াশুনা করেছেন তাঁরাই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে দুই ক্ষেত্রেই ৬০ শতাংশ নম্বর রাখতে হবে। আর তা না থাকলে বাতিল হতে পারে আবেদন। পাশাপাশি আবেদনকারীর এই বিষয়ে- synthetic organic/inorganic chemistry- যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আবেদনের আগে ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Internship In Jadavpur University - ক্লিক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+