Job News: এইমসে নিয়োগের বিজ্ঞপ্তি! একসঙ্গে একাধিক পদে আবেদনের সুযোগ

প্রথমে দিল্লিতে ছিল এইমস। এখন প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে দেশের বিভিন্ন জায়গায় এইমস তৈরি করা হয়েছে। সেইসব জায়গাতেই চলছে নিয়োগের প্রস্তুতি।

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েযে এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস। লোক নিয়োগ করা হবে এইমসের ঋষিকেশ শাখায়। ফ্যাকাল্টি পদে এই নিয়োগ করা হবে। আগ্রহীদের আবেদন করতে হবে এইমস ঋষিকেশের ওয়েবসাইটে গিয়ে।

 শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে দেশের বিভিন্ন জায়গায় আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এইমস তৈরি করা হয়েছে। সেখানেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ৯৪। এক মধ্যে পুরনো শূন্যপদের সংখ্যা ৮২। আর নতুন শূন্যপদের সংখ্যা ১২।

 নিয়োগ কীভাবে

নিয়োগ কীভাবে

অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সিলেকশন কমিটি বাছাইয়ের তালিকা তৈরি করবে। এরপর বাছাই করা আবেদনকারীদের ইন্টারভিউতে ডাকা হবে। পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতাও তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের ফি

আবেদনের ফি

সাধারণ ও ওবিসি পুরুষ প্রার্থীদের জন্য আবেদনের ফি ৩ হাজার টাকা করে। সাধারণ ও ওবিসি মহিলা প্রার্থীদের জন্য আবেদনের ফি ১ হাজার টাকা। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ৫০০ টাকা। এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদনে ফি জমা দিতে হবে না।

 আবেদনকারীর প্রতি নির্দেশিকা

আবেদনকারীর প্রতি নির্দেশিকা

আবেদনকারীদের উদ্দেশে নির্দেশিকায় বলা হয়েছে আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার পরে তার একটি প্রিন্টআউট নিয়ে সেখানে সই করতে হবে। ইন্টারভিউয়ে ডাক পেলে সেই প্রিন্ট আউটের সঙ্গে বয়সের প্রমাণপত্র এবং আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশন প্রুফ, তফশিলিদের ক্ষেত্রে সেই সংক্রান্ত সার্টিফিকেট অভিজ্ঞতার সার্টিফিকেট, মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনে জেরক্স এবং আসল কপি নিয়ে যেতে হবে। কোনও আবেদনকারী একসঙ্গে একাধিক পদের জন্য আবেদনও করতে পারবেন। তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে।

https://aiimsrishikesh.edu.in/images/userfiles/file/FACULTY%20ADVT%20__%20DIRECT%20RECRUITMENT%20-%20FINAL.pdf

ছবি সৌজন্য: এইমস ঋষিকেশ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+