Air Force Recruitment 2023: যুদ্ধবিমানের পাইলট হতে কী যোগ্যতা প্রয়োজন? মহিলাদের জন্যে একই নিয়ম?
Indian Air Force Recruitment 2023: সেনাবাহিনী থেকে শুরু করে রাজনীতি! আজ সর্বক্ষেত্রেই মহিলারা পুরুষদের সঙ্গে পাল্লা দিচ্ছে। শুধু তাই নয়, যে কোনও পেশায় নিজেদের প্রমাণ দিচ্ছেন মহিলারা। এক রিপোর্টকে মোতাবেক, বিশ্বের সবথেকে বেশি মহিলা পাইলট ভারতেই রয়েছে।
আগামী কয়েক বছরে ভারতীয় বায়ুসেনায় মহিলাদের কৃতিত্ব আকাশ ছোঁবে। ইতিমধ্যে যুদ্ধবিমানে চালকের আসনে জায়গা করে নিয়েছেন মহিলারা। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার (IAF) কাছে ১৭ জন মহিলা পাইলট রয়েছেন। আর সেখানেই যোগ দেওয়ার ক্ষেত্রে বহু মহিলাই ইচ্ছা প্রকাশ করেছেন।

তাদের জন্যে অবশ্য দরজাও খুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তবে যুদ্ধ বিমানের পাইলট হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। দেশপ্রেম এবং নিষ্ঠার পাশাপাশি এর জন্য কঠিন যোগ্যতাও (Fighter Pilot Eligibility) প্রয়োজন হয়।
যুদ্ধবিমানের চালকের আসনে বসার আগে কঠিন পরীক্ষা দিতে হয়। আর তাতে পাশ করলে শুরু হয় ট্রেনিং (IAF Pilot Training).। আর তা মোটেই সহজ নয়। অনেক কড়া নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেখানে পাশ করলেই বায়ুসেনায় পাকাপাকি জায়গা করে নেওয়ার সুযোগ তৈরি হয়।
Indian Air Force Recruitment 2023: কি পরীক্ষা দিতে হবে?
যুদ্ধবিমানের পাইলট হতে ক্লাস ১২ এর পরেই এনডিে পরীক্ষা দিতে হবে। এছাড়াও স্নাতকের পরে এয়ারফোর্স কমন এডমিশন টেস্ট (AFCAT) দিতে হয়। এনডিএ পরীক্ষার দায়িত্বে থাকে ইউপিএসসি। অন্যদিকে ইন্ডিয়ান এয়ার ফোর্স AFCAT পরীক্ষা নিয়ে থাকে। তবে মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৬ ফুটের মধ্যে হতে হবেই।
Indian Air Force: এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট কি?
এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট (Air Force Common Admission Test) পুরুষ এবং মহিলা সবার জন্যে হয়ে থাকে। এই লিখিত পরীক্ষা বছরে দুবার হয়। এই পরীক্ষার দায়িত্বে থাকে ইন্ডিয়ান এয়ার ফোর্স। এর মধ্যে থেকেই ১৪ বছরের শর্ট সার্বিস কমিশনেও যোগ দেওয়া যায়।
Indian Air Force Recruitment 2023: বেতন কত হয়
একজন ফাইটার পাইলটের (Fighter Pilot Salary) বেতন ২ লাখ থেকে ৩৫ লাখের মধ্যে হয়। ভারতীয় বায়ুসেনায় সবথেকে বেশি বেতন চিফ টেকনিক্যাল অফিসারদের দেওয়া হয়। তাদের 38.5 লাখ টাকা বছরে বেতন অফার করা হয়। তবে বেতন সবটাই র্যাংকের হিসাবে হয়ে থাকে।
Indian Air Force Recruitment 2023: যোগ দিন নিয়োগে
আগামী সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে বারাকপুর বায়ুসেনা ঘাঁটিতে শুরু হচ্ছে নিয়োগ র্যালি। যোগ দিতেই পারেন। এই বিষয়ে জানতে-
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications