Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Agniveer Recruitment: অগ্নিবীর হিসাবে নিয়োগ করছে ভারতীয় সেনা! অবশ্যই জানুন জরুরি তথ্যগুলি

অগ্নিবীর হিসাবে (Agniveer Recruitment 2022) একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian Army)। আর সেদিকে তাকিয়ে উত্তরপ্রদেশের একাধিক জেলাতে বিশেষ র‍্যালির (Recruitment 2022) আয়োজন করতে চলেছে ভারতীয় সেনা।

Agniveer Recruitment 2022: অগ্নিবীর হিসাবে (Agniveer Recruitment 2022) একাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian Army)। আর সেদিকে তাকিয়ে উত্তরপ্রদেশের একাধিক জেলাতে বিশেষ র‍্যালির (Recruitment 2022) আয়োজন করতে চলেছে ভারতীয় সেনা।

গত কয়েকমাস আগেই অগ্নিবীর প্রকল্প ( (Agniveer ) নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে যদিও গোটা দেশে তীব্র উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে ট্রেন পর্যন্ত পড়ানো হয়। যদিও বিতর্ক অতীত। একেবারে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমেই দেশের তিন বাহিনীতে নিয়োগ চলছে।

সেনার তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সেনার তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সেনার তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী ১৬ নভেম্বর থেকে সেনানিবাসের রণবাঁকুড়ে মাঠে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। যেখানে অগ্নিবীর র‍্যালি (Agniveer Recruitment 2022)-এর জন্যে দেওরিয়া, জৌনপুর, বারাণসী, আজমগড়, সোনভদ্র, ভাদোহি, বালিয়া, চান্দৌলি, মির্জাপুরের যুবকরা আবেদন করেছেন। তবে এই বিষয়ে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। এছাড়াও আরও বেশ কিছু বিধি নিষেধ দেওয়া হয়েছে। যা জেনেই আবেদন করতে বলা হয়েছে।

সমস্ত প্রমান্য নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে।

সমস্ত প্রমান্য নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে।

শুধু আবেদনকারীদেরই নয়, এই র‍্যালির সুরক্ষার জন্যে যে পুলিশ কর্মীকে মোতায়েন করা হবে তাঁদেরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে আবেদনকারীদের অ্যাডমিট কার্ড দেওয়ার সময়ে সমস্ত প্রমান্য নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি প্রার্থীদের আধার, লাইসেন্স, আবাসিক শংসাপত্র ইত্যাদি যাচাই করা হবে বলেও বিস্তারিত ভাবে সেনার তরফে জানানো হয়েছে। তবে এই র‍্যালিতে অংশ নেওয়ার আগে সমস্ত তথ্য ভালো ভাবে জেনে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- https://www.joinindianarmy.nic.in/default.aspx - ক্লিক করতে বলা হয়েছে আবেদনকারীদের।

জরুরি তথ্য

জরুরি তথ্য

এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত ভাবে (Agniveer Recruitment 2022) জানানো হয়েছে বলে সেনার তরফে এক বার্তাতে জানানো হয়েছে। কোনও যাতে সমস্যা না হয় আবেদনকারীদের সে জন্যেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, অগ্নিবীর হিসাবে এই নিয়োগ (Agniveer) করা হবে। আর এজন্যে 1,43,286 জন আবেদনকারী আবেদন (Recruitment 2022) করেছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে শুধু ভারতীয় সেনাতেই নয়, ডিসেম্বর শুরুতেই ভারতীয় বায়ুসেনাতেও অগ্নিবায়ু হিসাবে নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি এয়ারফোর্সের তরফে দেওয়া হয়েছে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+