দেশের ন্যাভাল শিপরিপিয়ার ইয়ার্ডে অপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
দেশের ন্যাভাল শিপরিপিয়ার ইয়ার্ডে অপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
দেশের ন্যাভাল শিপরিপিয়ার ইয়ার্ডে অপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২৩০
কোন কোন ট্রেড
১) কম্পিউটার অপারেটিং অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট
২) ইলেক্ট্রিশিয়ান
৩) ইলেক্ট্রনিক্স মেকানিক
৪) ফিটার
৫) মেশিনিস্ট
৬) মেকানিক মোটর ভেহিকল
৭) মেকানিক রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং
৮) কেবল জয়েন্টার
৯) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট
১০) ইলেক্ট্রোপ্লেটার
১১) প্লাম্বার
১২) ফার্নিচার অ্যান্ড ক্যাবিনেট মেকার
১৩) মেকানিক ডিজেল
১৪) মেরিন ইঞ্জিন ফিটার
১৫) বুক বাইন্ডার
১৬) টেইলর
১৭) শিপরাইট
১৮) পাইপ ফিটার
১৯) রিগার
২০) ড্রাইভার কাম মেকানিক
২১) পাম্প অপারেটর কাম মেকানিক
২২) এনগ্রেভার
কোথা থেকে আবেদন
১) দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন।
২) ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নয়ে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।
বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা ২১ বছর।
২) ২০২১ সালের ১ জানুয়ারির মধ্যে বয়স সম্পূর্ণ হতে হবে।
৩) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড়া পাবেন।
আবেদনের ফি : এ ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।
বেতন
১) সরকারি বিধি মেনে স্টাইপেন্ড দেওয়া হবে।
২) নির্বাচনের আগে ট্রেনিং পাবেন প্রার্থীরা।
আবেদনের পদ্ধতি
১) প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।
২) আবেদনের ঠিকানা - The Admiral Superintendent (for Office in charge), Apprentices Training School, Naval Ship repair Yard, Naval Base, Kochi - 682004.
৩) www.indiannavy.nic.in ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পড়ে নেওয়া যাবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি।
৪) আবেদনপত্র যাবতীয় প্রমাণাদির সঙ্গে জমা দিতে হবে।
৫) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০১/১০/২০২১












Click it and Unblock the Notifications