হিন্দুস্তান অ্যারোনটিক্সে ম্যানেজমেন্ট ও ডিজাইন ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি
হিন্দুস্তান অ্যারোনটিক্সে ম্যানেজমেন্ট ও ডিজাইন ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি
হিন্দুস্তান অ্যারোনটিক্সে প্রচুর ম্যানেজমেন্ট ও ডিজাইন ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১০০
কোন কোন শূন্যপদ
১) ডিজাইন ট্রেনি - ৬০ (অসংরক্ষিত ২৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৮, ওবিসি এনসিএল ১৬, ইডব্লুএস ৫)।
ডিসিপ্লিন - আরোনটিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স।
২) ম্যানেজমেন্ট ট্রেনি - ৪০ (অসংরক্ষিত ১৪, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৭, ওবিসি এনসিএল ১১, ইডব্লুএস ৫)।
ডিসিপ্লিন - ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, মেটালার্জি, কম্পিউটার সায়েন্স।
কোথা থেকে আবেদন : দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে উপরোক্ত ডিসিপ্লিনে চার বছরের নিয়মিত ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি।
২) আরোনটিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
৩) আরোনটিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
বয়সের সীমা
১) ২০২১ সালের ৫ এপ্রিল পর্যন্ত প্রার্থীর বয়সের চূড়ান্ত সীমা ২৮ বছর হওয়া প্রয়োজন।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি
১) অনলাইন পরীক্ষা
২) ইন্টারভিউ
আবেদনের ফি : ৫০০ টাকা। সংরক্ষিত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের টাকা দিতে হবে না।
আবেদনের পদ্ধতি
১) https://hal-india.co.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) আবেদনের শেষ দিন ৫ এপ্রিল ২০২১।
৪) এ ব্যাপারে বিস্তারিত জানতে https://online.cbexams.com/halmdtreg2021/Inc/DETAILEDADVERTISEMENT.pdf -এ প্রবেশ করুন।












Click it and Unblock the Notifications