Online-এ ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা? তাড়াতাড়ি ফেরত পাবেন, জেনে নিন উপায়
Online-এ ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা? তাড়াতাড়ি ফেরত পাবেন, জেনে নিন উপায়
যদি আপনি কিংবা যে কোনও ব্যাঙ্কের গ্রাহক ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলেন, তাহলে অনাহাসেই টাকা ফেরত পেতে পারেন। এই সময়ে মোবাইল ব্যাঙ্কিং-এ অনেক সময় ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায়। এছাড়াও জালিয়াতির ঘটনা তো রয়েইছে। একবার দেখে নেওয়া যাক যদি ভুল করে কেউ অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকেন, কীভাবে সেই টাকা ফেরত পারেন?

জানাতে হবে ব্যাঙ্কে
ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা ব্যাঙ্ককে জানাতে হবে। এছাড়াও ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে সব তথ্য দিতে হবে। যদি কোনও ব্যাঙ্কের লতরফে ই-মেলে তথ্য চাওয়া হয়, তাগলে ভুল লেনদেন সম্পর্কে পুরো তথ্য দিতে হবে। লেনদেনের তারিখ, সময়, আপনার অ্যাকাউন্ট নম্বর এবং ভুল বশত যে অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়েছে, তার বিবরণ দিতে হবে।

সময় কত লাগতে পারে
এই পুরো প্রক্তিয়া সম্পূর্ণ হওয়ার পরে অভিযোগকারী টাকা ফেরত পেতে পারেন। তবে কখনও কখনও এই ধরনের মামলার নিষ্পত্তি করতে ২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

ব্যাঙ্কের কাজের পদ্ধতি
কোন শহরের কোন শাখায়, কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, তা অভিযোগকারী নিজের ব্যাঙ্ক থেকেই জানতে পারবেন। এছাড়া শাখায় কথা বলেও টাকা তোলার চেষ্টা করা যেতে পারে। অন্যদিকে যার অ্যাকাউন্টে ভুলবশত টাকা ট্রান্সফার হয়েছে, তাঁর ব্যাঙ্কও অভিযোগকারীর ব্যাঙ্কে জানাবে।
এরপর অভিযোগকারীর ব্যাঙ্ক, ভুলভাবে স্থানান্তরিত টাকা ফেরত দেওয়ার অনুমতি চাইবে।

টাকা পেরতের অন্য পদ্ধতিও রয়েছে
এছাড়াও আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। যার অ্যাকাউন্টে ভুলবশত টাকা ট্রান্সফার হয়েছে, তিনি যদি সেই টাকা ফেরত দিতে অস্বীকার করেন, তাহলে তার বিরুদ্ধে আদালতে মামলাও করা যেতে পারে। অর্থ ফেরত না দেওয়াটা রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনের। কেননা আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে যদি ভুল করে অন্য কারও অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়, তাহলে নির্দিষ্ট ব্যাঙ্ককে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications