Year Ender 2023: নারায়ণ মূর্তি থেকে মাস্ক, ২০২৩-এ নেট দুনিয়ায় সাড়া ফেলল যে সব বিষয়
Year Ender 2023: ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন সামনে আসছে নতুন নতুন কনটেন্ট, নতুন সব ভিডিও। তার মধ্যে যে সব কনটেন্ট নিয়ে মানুষের আগ্রহ বাড়ে, সেটাই হয়ে যায় ভাইরাল। অদ্ভুত সব কারণে কোনও কোনও বিষয় এভাবেই ছড়িয়ে যায় নেট দুনিয়ায়।
২০২৩-এ কোন কোন বিষয় এভাবে (Year Ender 2023) আলোচনার কেন্দ্রে পৌঁছল দেখে নিন...

- Year Ender 2023: নারায়ণ মূর্তি
এক সাক্ষাৎকারে ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি বলেছিলেন, দেশের উন্নয়ন তখনই সম্ভব, যদি যুবক-যুবতীরা সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করেন। তাঁর এই মন্তব্য রীতিমতো আলোড়ন ফেলে দেয় নেট দুনিয়ায়। অনেকেই তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেন। কেউ কেউ সমর্থনও করেন তাঁকে। দীর্ঘসময়ের কাজে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে, সেই প্রশ্নও তুলেছিলেন (Year Ender 2023) কেউ কেউ।
- Year Ender 2023: টুইটার হয়ে গেল এক্স
দীর্ঘদিন ধরে টুইটার (Year Ender 2023) বলে পরিচিত মাইক্রোব্লগিং সাইট হয়ে গেল এক্স। ইলন মাস্কের হাতে সংস্থা চলে যাওয়ার পরই হল আমুল পরিবর্তন। উঠে যায় নীল রঙের পাখির লোগো। বদলে লোগোতেও লেখা হয় X (এক্স)। ভেরিফিকেশনও হয়ে গেল দামি। ৮ ডলার দিলে তবেই পড়বে ব্লু টিক।
- Year Ender 2023: এআই ছবি
আপনাকে (Year Ender 2023) ছোটবেলায় কেমন দেখতে ছিল কিংবা বয়স বাড়লে কেমন দেখতে হতে পারে, সেটা এঁকে দিতে পারে এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এমন সব ছবি ভরে গিয়েছে নেট দুনিয়ায়। আমজনতার নয়, সেলেব্রিটিদের ছোটবেলা বা বৃদ্ধ বয়সের ছবিও তৈরি করে দিচ্ছে এআই।
- Year Ender 2023: মেট গালার রেড কার্পেটে আরশোলা
বিশ্বের অন্যতম বড় ফ্যাশন শো মেট গালা। বিশ্বের তাবড় সেলেব্রিটিরা বিভিন্ন ধরনের পোশাক পরে উপস্থিত হন সেই শো-তে। সেখানেই এক অনাহুত অতিথিকে দেখা যায় এবার। একটি আরশোলা হেঁটে যাচ্ছে রেড কার্পেটের ওপর দিয়ে। এমন দৃশ্য ভাইরাল হয়ে যায়। যা চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে ইন্টারনেটে (Year Ender 2023) ঝড় তুলেছিল।
- Year Ender 2023: মাস্ক-জুকারবার্গের সংঘাত
মার্ক জুকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে কেজ ফাইট নিয়ে কথা হয়। একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। যা নিয়ে নেট দুনিয়ায় (Year Ender 2023) লোকজন আলোচনা করে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications