Cheapest Electric Car: Nano ছাড়ুন, বাইকের থেকেও সস্তা! বুকিং শুরু সবথেকে সস্তার গাড়ি Yakuza Karishma-এর

Cheapest Electric Car: ভারতে ইলেকট্রিক গাড়ির বাজার ক্রমশ বড় হচ্ছে! পেট্রোল-ডিজেল নয়, ইভি গাড়ি কেনার প্রতিই ঝোঁক অনেক বেশি। তবে সাধারণ গাড়ির থেকে ইলেকট্রিক ভেইক্যালের দাম অনেকটাই বেশি হয়। ফলে অনেক ক্ষেত্রেই পছন্দ থাকলেও ইভি গাড়ি কিনতে বিশেষ সাহস দেখান না। আর এই সমস্যা থেকেই খুব শীঘ্রই মুক্তি মিলতে চলেছে।

বাজারে আসতে চলেছে দেশের সবথেকে সস্তা (Cheapest Electric Car) ইলেকট্রিক গাড়ি। যা Yakuza মোটরস (electric vehicle company) বাজারে আনতে চলেছে।

Cheapest Electric Car: Yakuza Karishma

  • Cheapest Electric Car: ন্যানোর থেকেও সস্তা

বেশ কয়েকমাস ধরে জোর জল্পনা বাজারে Nano EV লঞ্চ করতে পারে TATA। তবে Yakuza মোটরসের নয়া গাড়ি Yakuza Karishma খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে বলে খবর। যার দাম ২ লাখ টাকার থেকেও কম (Cheapest Electric Car) হবে বলে দাবি হরিয়ানার এই সংস্থার। তবে Yakuza Karishma একেবারেই 3 সিটার একটি গাড়ি। এর লুক এবং ডিজাইন খুবই আকর্ষণীয়। শুধু তাই নয়, একেবারে ফিচারে ঠাসা। এই ইভি ভেইক্যালে LED DRLs, প্রজেক্টার হ্যাডল্যাম্প, LED ফগ ল্যাম্প, ব্র্যান্ড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড LED টেইলল্যাম্প, পাওয়ার উইন্ডোর মতো আধুনিক ফিচার পাওয়া যাবে।

  • Cheapest Electric Car: প্রিমিয়ান গাড়ির ফিচার মিলবে

এখানেই শেষ করেনি সংস্থা। দেশের সবথেকে সস্তা (Cheapest Electric Car) ই-ভেইক্যাল Yakuza Karishma -তে সানরুফ, পুশ স্টার্ট/স্টপ বোতাম, স্পিকার, রিভার্স পার্কিং ক্যামেরা, ইনস্ট্রুমেন্ট ডিসপ্লের মতো আধুনিক ফিচার পাওয়া যাবে। যা কিনা প্রিমিয়াম গাড়িতে থাকে। আর সেই সুবিধা এবার সস্তার Karishma -তে দিতে চাইছে Yakuza মোটরস।

  • Cheapest Electric Car: ব্যাটারি এবং রেঞ্জ

Yakuza Karishma - ইলেকট্রিক গাড়িটিতে 60v42ah ব্যাটারি পাওয়ার পাওয়া যাবে। একবার (Cheapest Electric Car) ফুলচার্জ হলে এই গাড়ি 50-60 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। 0 থেকে 100 শতাংশ ফুলচার্জ হতে Yakuza Karishma - গাড়িটির সময় লাগবে মাত্র 6-7 ঘন্টা। চার্জ করতে সংস্থার তরফেই Type 2 চার্জার দেওয়া হবে। একই সঙ্গে আরও চমক গ্রাহকদের জন্যে থাকছে। এমনটাই জানা গিয়েছে।

  • Cheapest Electric Car: সবথেকে সস্তার গাড়ি

ভারতে Hero Karizma XMR এর এক্স-শোরুম প্রাইস 1.79 লাখ টাকা থেকে শুরু। কিন্তু Yakuza Karishma এর দাম এই বাইকের থেকেও (Cheapest Electric Car) কম। সম্ভবত এই গাড়ির এক্স-শোরুম দাম হতে পারে 1.70 লাখ টাকার কাছাকাছি। এখনও Yakuza Karishma এর ডেলিভারি শুরু করেনি সংস্থা। খুব শীঘ্রই ডেলিভারি শুরু হবে বলে খবর। তবে বুকিং অপশন খুলে দেওয়া হয়েছে। যা Yakuza মোটরসের সাইটে গিয়ে করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+