স্বামীর কাছে কতদিন চাইবেন হাত খরচের টাকা! বাড়িতে বসে শুরু করুন এই তিন ব্যবসা!

Best Business Ideas: সারাদিন কাজের ফাঁকে কিছু করতে চান! ভাবছেন ব্যবসা করবেন? কিন্তু কি ব্যবসা করবেন তা বুঝতে পারছেন না? তাহলে দারুণ তিনটি ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে। যা বাড়িতে বসে সহজেই করা যেতে পারে। এমনকি এই ব্যবসায় বিশেষ বিনিয়োগেরও প্রয়োজন হবে না। খুব অল্প বিনিয়োগেই করা যাবে।

শুধু তাই নয়, কাজের ফাঁকে এই ব্যবসা সহজেই করতে পারবেন। এই তিন ব্যবসার (Best Business Ideas) বিস্তারিত তথ্য রইল এই প্রতিবেদনে-

Best Business Ideas

  • Best Business Ideas: মাশরুম চাষ

বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে মাশরুমে (Mushroom)। বিশেষ করে খাবারের ক্ষেত্রে তো বটেই। হোটেল, রেস্টুরেন্টের পাশাপাশি বাড়িতেও অনেকেই মাশরুম রান্না করে খান। আর এই চাহিদা মেটাতে শুরু করতে পারেন মাশরুম চাষ (Mushroom Farming)। বাড়ি কিংবা যে কোনও ফাঁকা জায়গাতেই এই চাষ করা সম্ভব। প্রাথমিক ভাবে ১০ থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন। প্রয়োজনে বিনিয়োগ বাড়িয়ে বৃহত আকারে মাশরুম চাষ করতে পারে। খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও ভালো মাশরুমে (Mushroom) এর চাহিদা আছে। ঠিক ভাবে করতে পারলে মাসে ৫০ থেকে ৬০ হজার টাকা রোজগার (Best Business Ideas) করতে পারবেন।

  • Best Business Ideas: অ্যালোভেরা জেল তৈরি করে ব্যবসা করুন

অ্যালোভেরা (Aloe Vera) চাহিদা এই মুহূর্তে ব্যাপক। ওষুধ তৈরি হোক কিংবা বিউটি প্রোডাক্ট তৈরিতে ব্যাপক ভাবে অ্যালোভেরার প্রয়োজন হয়। ভিটামিন এবং খনিজ একেবারে ভরপুর মাত্রায় থাকায় চাহিদা ব্যাপক। ফলে অ্যালোভেরার গাছ বসিয়ে Aloe Vera Gel তৈরি করে ব্যবসা (Best Business Ideas) করতে পারেন। কিংবা অ্যালোভেরা গাছ বিভিন্ন সংস্থা কিনে থাকে। ফলে সেই সমস্ত সংস্থার সঙ্গে চুক্তি করেও ব্যবসা করতে পারেন।

এই গাছের পরিচর্চায় বিশেষ সময় দিতে হয় না। ফাঁকা জমিতে এই গাছের চাষ হতে পারে। নুন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা করতে পারেন। ঠিক মতো করতে পারলে বছর লাখ টাকা রোজগার করতে পারেন।

  • Best Business Ideas: টমেটো সস বানিয়ে ব্যবসা

টমেটো সসের (Tomato Sauce) চাহিদা আছে ব্যাপক। হোটেল থেকে সাধারণ প্রত্যেকের বাড়িতে রান্না কিংবা যে জিনিস খেতে সসের প্রয়োজন হয়। বাড়িতে বসে মহিলারা এই ব্যবসা করতে পারেন। সারা বছরই টমেটো বাজারে পাওয়া যায়। দামও মোটামিটি আয়ত্তে। আর তা কিনে এই ব্যবসা করতে পারেন। ১০ হাজার থেকে ২০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা (Best Business Ideas) করা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+