Cheapest Car Loan: সবথেকে সস্তায় গাড়ি লোন এই ব্যাঙ্কের! ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় প্রসেসিং ফি'তেও

Cheapest Car Loan: উৎসবের মরশুম শুরু হয়েছে! আর এই মরশুমে বহু মানুষ গাড়ি কিংবা বাইক কিনে থাকেন। এমনকি গাড়ি কিংবা বাইক প্রস্তুতকারী সংস্থাগুলিও বিভিন্ন ধরনের অফার ঘোষণা করে। ফলে এই সময় টু-হুইলার কিংবা ফোর হুইলারের বিক্রি অনেকটাই বেড়ে যায়।

তবে এই লেনদেনের লোনের মাধ্যমেই হয়ে থাকে। ব্যাঙ্কের তরফ থেকেও বিভিন্ন ধরনের লোনের (Cheapest Car Loan) উপর অফার ঘোষণা করা হয়। আর সেই অফারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে

car-loan

  • Cheapest Car Loan: কারা পেতে পারেন লোন?

সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্কগুলি সেলফ এমপ্লোয়ি এবং মান্থলি বেতনভোগী উভয় কর্মীদের কার লোন দিয়ে থাকে। তবে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার আলাদা। তবে এইন লোন পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নথি জমা দিতে হয় ব্যাঙ্কে। আর তা ভালো করে চেকিং হয়। এমনকি বাড়ি এবং অফিস ভ্যারিফিকেশনও (Cheapest Car Loan) করে ব্যাঙ্ক। সব কিছু ঠিক থাকলে ব্যাঙ্ক লোন দেয়। এক্ষেত্রে বেকরাউন্ড চেকিং খুব গুরুত্বপূর্ণ।

  • Cheapest Car Loan: কারা সস্তা লোন দিচ্ছে?

ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) গাড়ি লোনের উপর 8.65 থেকে 9.75 শতাংশ পর্যন্ত সুদ (Interest Rates) নেয়। তবে প্রসেসিং ফি শূন্য। অন্যদিকে ICICI ব্যাঙ্ক 8.95 শতাংশ হারে সুদ নেয়। কিছু কিছু ক্ষেত্রে তা বেড়ে যায়। এই বেসরকারি ব্যাঙ্ক প্রসেসিং ফি হিসাবে ৯৯৯ টাকা থেকে 8,500 টাকা নিতে পারে। HDFC ব্যাঙ্ক গাড়ির ঋণে 8.75 শতাংশ হারে সুদ (Interest Rates) নেয়। প্রসেসিং ফি 3,500 টাকা থেকে 8,000 টাকা বা মোট পরিমাণের 0.50 শতাংশ পর্যন্ত (Cheapest Car Loan) নেবে।

  • Cheapest Car Loan: অন্যান্য ব্যাঙ্কের সুদের হার?

অন্যদিকে দেশের অন্যতম বড় ব্যাঙ্ক ন্যাশানাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে (Cheapest Car Loan) গাড়ি লোনের উপর 8.75 শতাংশ থেকে 9.60 শতাংশ হারে সুদ (Interest Rates) নেয়। শুধু তাই নয়, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে মোট টাকার উপর মোট 0.25 শতাংশ কিংবা নুন্যতম 1000 টাকা থেকে শুরু করে 1,500 টাকার মধ্যে প্রসেসিং ফি দিতে হয়।

কানাডা ব্যাঙ্ক গাড়ি লোনের উপর 8.80 শতাংশ থেকে 11.95 শতাংশ পর্যন্ত সুদ নিচ্ছে। এই ব্যাঙ্কে প্রসেসিং ফি আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ ছাড় রয়েছে। উৎসবের মরশুমে বহু ব্যাঙ্ক প্রসেসিং ফি'য়ের উপর ছাড় দেয়। ফলে বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই গাড়ি লোন নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+