ভারতে ই-কমার্স-ডিজিটাল পেমেন্টে এবার হোয়াটসঅ্যাপ?

আরও বেশি করে ভারতীয় জীবনে ঢুকে পড়তে এবার হোয়াটসঅ্যাপের লক্ষ্য এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও ই-কমার্স।

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি : ভারতের ২০ কোটি অ্যাক্টিভ ইউজার নিয়ে জনপ্রিয় ম্যাসেজিংয়ের সাম্রাজ্যে আধিপত্য জমিয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও ফেসবুক অধিকৃত এই সংস্থা ভারতে শুধুমাত্র ইন্সট্যান্ট ম্যাসেজিংয়েই আটকে থাকতে চাইছে না। আরও বেশি করে ভারতীয় জীবনে ঢুকে পড়তে তাদের লক্ষ্য এখন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ও ই-কমার্স।[এবার হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট ও চাইলে ফিরিয়েও নিতে পারবেন]

বিজনেসলাইন-কে সাক্ষাৎকার দিতে গিয়ে হোয়াটসঅ্যাপে সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন জানিয়েছেন, কীভাবে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্টের মঞ্চকে কাজে লাগানো যায় তা নিয়েই আপাতত চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ।[হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের আগে সাবধান, আপনার ফোন হ্যাক হতে পারে]

ভারতে ই-কমার্স-ডিজিটাল পেমেন্টে এবার হোয়াটসঅ্যাপ?

অ্যাক্টন জানিয়েছেন, "কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে বৈঠক হয়েছে আমার। একাধিক বিষয়ে আমরা আলোচনা করেছি। যারমধ্যে অন্যতম ছিল ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপকে কাজে লাগানো যায়। আমরা এই বিষয়ে গবেষণা করছি, মূল্যায়ন করছি, এবং এই ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চালাচ্ছি।"[ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখুন]

সারা বিশ্বে ১০০ কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। অ্যাক্টনের কথায়, শুধু ভারতেই ১০০ কোটি ইউজারের লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব। তবে, সীমিত স্মার্টফোনের গ্রহণযোগ্যতা এবং পকেটসাধ্য ডাটা প্ল্যানের অভাব একটা বড় অন্তরায়। এই দুই সমস্যা মিটলেই আগামী ২ বছরে ১০০ কোটি ইউজারের লক্ষ্যমাত্রাও পূরণ হতে পারে।[(ছবি) সোস্যাল মিডিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলুন এই নিয়মগুলি!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+