নয়া ফিচার নিয়ে নতুন অ্যাপ আনছে হোয়াটসঅ্যাপ, কাজে আসতে পারে আপনারও
ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এবার হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। নয়া ফিচারের নাম দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস
ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য এবার হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার যুক্ত হতে চলেছে। নয়া ফিচারের নাম দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। নয়া হোয়াটসঅ্যাপে থাকবে বেশ কিছু ফিচার যেমন ব্যবসায়িক প্রোফাইল তৈরি, চ্যাট মাইগ্রেশন, অটো রেসপন্স। আপাতত টেস্টিং পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস।

তবে হোয়াটসঅ্য়াপ বিজনেসকে পৃথক অ্যাপ হিসেবেই আনা হচ্ছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিজনেস নামে এই অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীদের মতামত নিয়ে আরও বেশি উন্নত করা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী দিনে এই হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ আদায় করা হতে পারে বলে জানিয়েছেন হোয়াটসঅ্য়াপ সিওও ম্যাট আইডেমা। নিজেদের ব্য়বসা বাড়াতে এই সোশ্যাল মেসেজিং অ্যাপকে নানাভাবে কাজে লাগানো যেতে পারে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে ব্যবহারকারীদের কাছে থেকে চার্জ আদায় করা হলেও তা কত হবে তা এখনও জানানো হয়নি।
ম্যাট আইডেমা জানিয়েছেন, সাধারণ হোয়াটসঅ্যাপের মতই এই অ্যাপকেও ডাউনলোড করা যাবে। তবে এই হোয়াসঅ্যাপ বিজনেসের লোগো কিন্তু আলাদা হবে। সাধারণ হোয়াটসঅ্যাপে যেমন কলিং অপশন থাকে, এখানে তার পরিবর্তে থাকবে 'বি' অর্থাৎ বিজনেস অপশন। এই মুহূর্তে ব্যবসায়ীক কাজেও হোয়াটসঅ্যাপকেও ব্যাপকভাবেই ব্যবহার করা হয়। কিন্তু তা থেকে বাড়তি লাভ করতে পারে না সংস্থা। এবার সেই হোয়াটসঅ্যাপ থেকেই তাই নিজেদের লক্ষ্মীলাভের জন্যও ব্যবহার করছে ফেসবুক।












Click it and Unblock the Notifications