Upcoming Bikes In India: বছর শেষে বড় উপহার! পর্দা উঠল Yamaha-এর 321 cc নয়া বাইক MT-03 এবং R3

Upcoming Bikes In India: প্রতীক্ষার অবসান! বাজারে Yamaha এর নতুন দুটি বাইক MT-03 এবং R3-এর পর্দা উঠবে। Yamaha -এর একেবারে নতুন মডেল MT-03। তবে ২০২০ সালে হঠাত করেই R3 প্রোডাকশন বন্ধ করে দেয় সংস্থা। একেবারে নতুন লুকে R3 বাইকটি প্রকাশ্যে আনল Yamaha।

তবে Yamaha MT 03 নিয়ে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় (Upcoming Bikes In India) ছিলেন বাইকপ্রেমীরা। অবশেষে সেটি বাজারে আসতে চলেছে। এতে 321 cc এর হাই-পাওয়ার ইঞ্জিন রয়েছে। ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ব্যবস্থা রয়েছে। রয়েছে 14 লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক।

Upcoming Bikes In India

  • Upcoming Bikes In India: সামনের বছরে ডেলিভারি

Yamaha MT 03 কিংবা R3-দাম কিংবা ডেলিভারি ডেটের বিষয়ে এখনই কিছু জানায়নি। তবে দাম মধ্যবিত্তের আয়ত্তের বাইরেই হবে। বেস মডেলের দাম তিন লাখ টাকার উপরে হতে পারে বলেও প্রকাশীত বেশ কয়েকটি সংবাদমাধ্যমে জানা গিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে (Upcoming Bikes In India) এই বাইকের ডেলিভারি শুরু করতে পারেন Yamaha।

Yamaha MT 03 কিংবা R3-তে চাকা অনেক মোটা। যা রাইডারকে অনেক বেশি সুরক্ষিত রাখবে। এমনকি রাইড হবে আরও মসৃণ। অন্যদিকে রাইডারের আরামের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আর তাই আসন অনেক বেশি আরামদায়ক। হাইট 780 mm। কম উচ্চতার মানুষও এই বাইক খুব সহজে চালাতে পারবে।

  • Upcoming Bikes In India: সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার

Yamaha MT 03 বাজারে থাকা QJ Motor SRK 400 এবং KTM 390 Duke এর মতো (Upcoming Bikes In India) হাই পাওয়ার ট্রেন এবং স্টাইলিস মোটরসাইকেলকে টক্কর দেবে। বাইকে সর্বত্র LED ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ভাবে বাইকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে। হ্যান্ডেলবার, স্পিডোমিটার থেকে ট্রিপমোটর রয়েছে।

  • Upcoming Bikes In India: Yamaha YZF-R3 বন্ধ হয়ে যায়

বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে Yamaha YZF-R3 বন্ধ (Upcoming Bikes In India) করে দেয়। সেই সময় বাইকে 321 cc এর ইঞ্জিন ছিল। সংস্থার দাবি ছিল, সর্বোচ্চ এই বাইক 25 kmpl মাইলেজ দিতে সক্ষম ছিল। 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া ছিল। মনে করা হচ্ছে নতুন ভাবে লঞ্চ হওয়া R3-তে বিশেষ কোনও পরিবর্তন থাকবে না বলেই মনে করা হচ্ছে। তবে নতুন বাইকটি অনেক বেশি বোল্ড এবং আকর্ষিণীয় করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+