Upcoming Bikes In India 2025: Ola-কে টক্কর দিতে ময়দানে Ultraviolette! পাঁচ মার্চ হবে বড় ধামাকা...একসঙ্গে...
Upcoming Bikes In India 2025: সম্প্রতি ভারতের বাজারে Ola ইলেকট্রিক বিভিন্ন রেঞ্জের ই-বাইক লঞ্চ করেছে। এবার ধামাকা দিতে চলেছে Ultraviolette। আগামী পাঁচ মার্চ একসঙ্গে একগুচ্ছ নতুন মডেল ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। যা আগামীদিনে রীতিমত Ola-কে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে বলে মনে করা হচ্ছে।
তবে Ultraviolette কি ধরনের ইলেকট্রিক বাইক (New Bikes) লঞ্চ করতে চলেছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি। সময় যত গড়াচ্ছে ততই বাইকপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা (Upcoming Bikes In India 2025)।

- Upcoming Bikes In India 2025: একাধিক নতুন মডেল হবে লঞ্চ
Ultraviolette টু-হুইলার সেগেমেন্টে ঝড় তুলতে চলেছে (Upcoming Bikes In India 2025) বলে দাবি! একাধিক নতুন মডেল লঞ্চ হতে চলেছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী পাঁচ মার্চ বেশ কিছু নতুন ঘোষণা করবে। যেখানে নতুন বাইক সম্পর্কে তথ্য দেওয়া হবে। মনে করা হচ্ছে এই সঙ্গে সমস্ত বাইক সংস্থা লঞ্চ করতে নাও পারে, আলাদা আলাদা ফেজে তা লঞ্চ করা হতে পারে বলে খবর। Ultraviolette সম্প্রতি একটি ছবি শেয়ার করেছে। যেখানে ছয়টি বাইক দেখানো হয়েছে। যার মধ্যে পাঁচটি বাইক এবং একটি ইলেকট্রিক বাইক আছে।
- Upcoming Bikes In India 2025: সব দামের বাইক মিলবে?
মনে করা হচ্ছে Ultraviolette বাজেট ফ্রেন্ডলি থেকে প্রিমিয়াম লাক্সারি সেগমেন্টের বাইক প্রকাশ্যে (Upcoming Bikes In India 2025) আনতে পারে। এতে F77 এর মতো ফিচার এবং প্রযুক্তি দেওয়া থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও নতুনফ ফিচার এবং অফার ঘোষণা করা হতে পারে বলেও খবর। ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, Ultraviolette এর তরফে এখন F77 এর মতো হাই-পারফর্মেন্সের বাইকে অফার আছে। নতুন সেগমেন্টে সংস্থা স্কুটার আনারও পরিকল্পনা আছে।
মনে করা হচ্ছে Ultraviolette এর নতুন মডেল Ola, Ather, TVS, Bajaj, Revolt এবং Oben এর মতো সংস্থাকে জোর টক্কর দেবে। বলে রাখা প্রয়োজন, সাত বছর আগে Ultraviolette প্রথম F77 ইলেকট্রিক বাইক নিয়ে আসে। এক বার্তায় সংস্থা জানিয়েছে, বাইকের ব্যাটারি, মোটর এবং নিরাপত্তা নিয়ে অনেক কাজ করেছি, যার কারণে আমাদের বেস অনেক বেশি শক্তিশালী হয়েছে। এখন দেখার নয়া বাইক গুলি কেমন হয়।












Click it and Unblock the Notifications