Union Budget 2024: মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা থেকে আয়ুষ্মান ভারতের সুবিধা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা নির্মলার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার ২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন। বাজেট পেশ করার সময় তিনি বলেছেন. ভারত কোভিড ১৯-এর চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে এবং স্বনির্ভর ভারতের ভিত্তি তৈরি করেছে।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের স্বাস্থ্য ক্ষেত্রের জন্য উল্লেখযোগ্য কয়েকটি ঘোষণা করেছেন।

- নির্মলা সীতারমন বলেছেন, সরকার রোগ প্রতিরোধের জন্য নয় থেকে চোদ্দো বছর বয়সী বালিকাদের জরায়ু মুখ ক্যানসারের বিরুদ্ধে টিকাদানে উৎসাহিত করবে।
- আয়ুষ্মান ভারত প্রকল্প সব আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য সম্প্রসারিত করা হবে।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার বিভিন্ন বিভাগের অধীনেথাকা হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করে আরও মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা করেছে। এর জন্য একটি কমিটি গঠন করে বিষয়গুলি পরীক্ষা করে প্রাসঙ্গিক সুপারিশ করা হবে।
- সব মা ও শিশুদেলর জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের জন্য একটি ব্যাপক কর্মসূচি নেওয়া হবে।
- সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষান ২-এর অধীনে শৈশবকালীন যত্ন ও বিকাশের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আপগ্রেডেশন ত্বরান্বিত করা হবে।
- মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের পরিচালনার জন্য ইউ-উইন প্ল্যাটফর্ম সারা দেশে চালু করা হবে।
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২৩-এর বাজেটে জানিয়েছিলেন, সারা দেশে নতুন নার্সিং কলেজ তৈরি করা হবে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল করার কথাও তিনি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, নির্বাচিত আইসিএমআর ল্যাবগুলির সুবিধা সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলির জন্য খুলে দেওয়া হবে।
- প্রসঙ্গত ২০২৩-২৪ সালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ব্যয় অনুমান করা হয়েছিল ৮৯,১৫৫ কোটি টাকা। যদিও তা পরে ১৩ শতাংশ বৃদ্ধি পায়। ন্যাশনাল হেলথ মিশন হল এর সব থেকে বড় উপাদান। যা স্বাস্থ্যমন্ত্রকের বাজেটের ৩৩ শতাংশ ও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির বাজেটের ২৭ শতাংশ।












Click it and Unblock the Notifications