TVS Motor-কে Adventure Bike বানিয়ে দিচ্ছে BMW! টক্কর হবে Royal Enfield Himalayan এর সঙ্গে

TVS Motor Adventure Bike: TVS Motor বাইক লাভার্সদের জন্য সুখবর। খুব শীঘ্রই 300cc অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসতে চলেছে। লঞ্চের আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে টিভিএস। মনে করা হচ্ছে, EICMA -তে লঞ্চ হতে চলা BMW এর F 450 GS এর থেকে সম্পূর্ণ আলাদা হবে। দুই কোম্পানি একজোট হয়ে এই বাইক তৈরি করছে।

TVS 300cc অ্যাডভেঞ্চার বাইকে শক্তিশালী একটি ইঞ্জিন দেওয়া থাকবে। যা ভারতের যে কোনও মরশুম এবং পরিবেশের সঙ্গে একেবারে প্রযোজ্য। মনে করা হচ্ছে, নয়া এই বাইক (TVS Motor Adventure Bike) Royal Enfield কে জোর টক্কর দেবে।

BIKE

  • TVS Motor Adventure Bike: শক্তিশালী হবে এই বাইক

TVS Motor এর নয়া এই বাইক পুরোপুরি নর্মাল অ্যাডভেঞ্চার বাইকের (TVS Motor Adventure Bike) মতোই হবে। তবে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হবে। মাস্কুলার বডি দেওয়া হবে এর ফ্রন্টে ২১ ইঞ্চির হুইল এবং পিছনে ১৯ ইঞ্চির হুইল দেওয়া থাকতে পারে। এই চাকা একদিকে যেমন রাইডারকে সুরক্ষিত রাখবে অন্যদিকে অফ রোড এবং অন রোডে চালকের চাহিদা মেটাবে। মনে করা হচ্ছে টিউবযুক্ত টায়ারের সঙ্গে ওয়ার স্পোক হুইল অপশন পাওয়া যাবে। সঙ্গে ডিস্ক ব্রেকের সুবিধাও পাবেন।

  • TVS Motor Adventure Bike: সবথেকে দামি বাইক

মনে করা হচ্ছে, TVS এর নয়া বাইক সবথেকে দামী (TVS Motor Adventure Bike) হবে। বাইকের সাসপেনশনের জন্য ফ্রন্টে USD ফোর্ক এবং পিছনে মনোশক ইউনিট থাকতে পারে। এছাড়াও এতে LED লাইটিং, ডিজিটাল মিটার কনসোল এবং 3 রাইড মোডের মতো আধুনিক ফিচার থাকতে পারে। অন্যদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, TVS RTR 310 এবং RR 310 যে ইঞ্জিন দেওয়া হয়েছে নয়া এই অ্যাডভেঞ্চার বাইকে সেটি থাকতে পারে বলেই খবর।

  • TVS Motor Adventure Bike: কবে হবে লঞ্চ?

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, Auto Expo 2025 সালে টিভিএস নয়া এই বাইক লঞ্চ (TVS Motor Adventure Bike) করতে পারে। আর তা যদি হয় তাহলে জুন-জুলাইতে লঞ্চ করবে এটি। যা খবর, টেস্টিং চলছে বাইকের। ভারতের বাজারে TVS এর নয়া অ্যাডবেঞ্চার বাইকের সরাসরি টক্কর Hero Xpulse 200 4V এবং Royal Enfield Himalayan 450 এর সঙ্গে হবে। সংস্থার আশা, নয়া বাইক ক্রেতাদের নজর কাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+