Best scooty under 80000: কলকাতায় TVS Jupiter 110 নিয়ে হৈ হৈ কাণ্ড! দাম শুনলে আশ্চর্য হবেনই
Best scooty under 80000: দু চাকা এবং তিন চাকার সেগমেন্টে অন্যতম গাড়ি নির্মাতা সংস্থা টিভিএস মোটর (TVSM)। TVS এর অন্যতম সেরা স্কুটারগুলির মধ্যে একটি Jupiter। দীর্ঘদিন পর একেবারে নতুন লুকে লঞ্চ করেছে TVS Jupiter 110। যা আগের তুলনায় অনেক বেশি স্টাইলিশ।
শুধু তাই নয়, মাইলেজেও সেরা এই স্কুটার। পাশাপাশি নতুন জেনারেশনের এই স্কুটার অনেক বেশি প্রযুক্তি নির্ভর। রাইডারের সুরক্ষায় নতুন TVS Jupiter 110-এ একাধিক ফিচার (Best scooty under 80000) যুক্ত করা হয়েছে।

Best scooty under 80000: কলকাতায় টিভিএসের নতুন স্কুটার
সম্প্রতি কলকাতায় নয়া এই স্কুটার লঞ্চ করেছে TVS। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট - হেড কমিউটার বিজনেস অ্যান্ড হেড কর্পোরেট ব্র্যান্ড অ্যান্ড মিডিয়া, অনিরুদ্ধ হালদার। তিনি জানান, TVS Jupiter 110 গত এক দশক ধরে ক্রেতাদের নজরে রয়েছে।
বহু পরিবার এই স্কুটারের উপর বিশ্বাস রেখেছে। নতুন TVS Jupiter আগের তুলনায় আরও আধুনিক বলে জানিয়েছেন অনিরুদ্ধ হালদার। বিশেষ করে মনোমত টর্ক, ব্যবহারযোগ্য অনেকটাই ফাঁকা জায়গার সঙ্গে সমসাময়িক ডিজাইন রয়েছে। শুধু তাই নয়, মাইলেজও অনেক বেশি বলে দাবি সংস্থার (Best scooty under 80000)।
Best scooty under 80000: শক্তিশালী ইঞ্জিন
TVS Jupiter 110-এ আছে ১১৩.৩ সিসি, এক সিলিন্ডার, ৪ স্ট্রোকের শক্তিশালী ইঞ্জিন। যা ৫.৯ কিলোওয়াট ৬৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করে। শুধু তাই নয়, ৯.৮ এনএম ৫০০০ আরপিএম টর্ক (iGO Assist সমেত) এবং ৯.২ এনএম আরপিএম (Assist ছাড়া) উৎপন্ন করতে পারে এই স্কুটার।
নতুন TVS Jupiter 110- স্কুটারে যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে আগের মডেলের তুলনায় নতুন মডেলটিতে মাইলেজ আরও পাওয়া সম্ভব। আর সেই প্রযুক্তি হল iGO Assist। এটি একটি বুদ্ধিমত্তাসম্পন্ন এক ইগনিশন সিস্টেম। যা মাইলেজ বাড়াতে সাহায্য করে (Best scooty under 80000)।
Best scooty under 80000: একাধিক ফিচার
নতুন TVS Jupiter এর ডিজাইন সম্পূর্ণ ভাবে আলাদা। যুক্ত করা হয়েছে একগুচ্ছ নতুন ফিচার। যা এই সেগমেন্টে একেবারেই নতুন এবং প্রথম। যেমন এতে দেওয়া হয়েছে অল-ইন-ওয়াল লক, USB মোবাইল চার্জার এবং পেটেন্ট করা E-Z সেন্টার স্ট্যান্ড। স্কুটারে সম্পূর্ণ ভাবে LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। যা রাতে রাইডারকে অনেক বেশি সুরক্ষিত করে। অন্যদিকে TVS Jupiter 110-এর সামনের টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। সিট তুলনামূলক অনেকটাই লম্বা।
Best scooty under 80000: রাইডারের সুরক্ষায় বিশেষ নজর-
রাইডারের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে নতুন TVS Jupiter 110-এ। পাশাপাশি এমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং, টার্ন সিগন্যাল ল্যাম্প রিসেট, ফলো মি হেড-ল্যাম্পের মতো সুবিধা রয়েছে।
Best scooty under 80000: দাম এক নজরে -
গ্রাহকরা নতুন TVS Jupiter 110-একগুচ্ছ নতুন রঙে কিনতে পারবেন। যেমন ডন ব্লু ম্যাট, গ্যালাকটিক কপার ম্যাট, টাইটানিয়াম গ্রে ম্যাট, স্টার-লাইট ব্লু গ্লস, লুনার হোয়াইট গ্লস এবং মেটিওর রেড গ্লসের মতো আকর্ষণীয় রঙ দেওয়া হয়েছে। একাধিক ভেরিয়েন্ট আছে এই স্কুটারের। যেমন Drum, Drum Alloy, Drum SXC ও Disc SXC। পশ্চিমবঙ্গে নতুন এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৭৭,২০০/- টাকা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications