জিও মোকাবিলায় নতুন প্ল্যান এয়ারটেল ও বিএসএনএল-এর
রিলায়েন্স জিও-র মোকাবিলায় এবার নামল এয়ারটেল এবং বিএসএনএল। জিও-র ৯৮ টাকার প্ল্যানের বদলা হিসেবে এসেছে এয়ারটেলের ৯৩ টাকার প্ল্যান। বিএসএনএল এনেছে নতুন ৯৯৯ টাকার প্ল্যান।
রিলায়েন্স জিও-র মোকাবিলায় এবার নামল এয়ারটেল এবং বিএসএনএল। জিও-র ৯৮ টাকার প্ল্যানের বদলা হিসেবে এসেছে এয়ারটেলের ৯৩ টাকার প্ল্যান। বিএসএনএল এনেছে নতুন ৯৯৯ টাকার প্ল্যান।

রিপাবলিক ডে ২০১৮-র অফার হিসেবে জিও-র অফার ছিল ৯৮ টাকায় আনলিমিটেড কল এবং ২ জিবি ডেটা। ২৮ দিনের জন্য। জিও-র মোকাবিলায় ৯৩ টাকায় একই সুবিধা দিতে শুরু করেছে এয়ারটেল। তবে পাওয়া যাবে ১ জিবি ডেটা। আর আনলিমিটেড কল বলতে সারাদিনে ২৫০ মিনিট কথা বলার সুযোগ মিলবে। আর সপ্তাহে তা হবে ১০০০ মিনিট।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত বিএসএনএলও নেমেছে জিও-র মোকাবিলায়। তবে এই সুবিধা পাওয়া যাবে প্রিপেড গ্রাহকদের জন্য।
বিএসএনএল-এর নতুন অফারে গ্রাহকরা ৯৯৯ টাকায় আনলিমিটেড ডেটা পাবেন ৩৬৫ দিনের জন্য। অন্যদিকে আনলিমিটেড কল করতে পারবেন ১৮১ দিনের জন্য। তবে ডেটা আনলিমিটেড বলা হলেও, প্রতিদিন তা ১ জিবি করে বেধে দেওয়া আছে। ১৮১ দিনের পর কল পিছু প্রতি মিনিটে দিতে হবে ৬০ পয়সা করে। ১৮১ দিনের প্রতিদিন ১০০ টি করে এসএমএস ফ্রি পাবেন গ্রাহকরা।

অসম, উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীর বাদে ভারতের সর্বত্র এই নতুন প্রিপেড প্ল্যানের সুবিধা পাওয়া যাবে।
বিএসএনএলের তরফে ৪৯৯ টাকায় ফোন আনার কথাও জানানো হয়েছে। তাতে একবছর নিখরচায় কল করার সুযোগ থাকছে। বিএসএনএল-এর একগুচ্ছ নতুন সুযোগের মধ্যে রয়েছে, কম্পিউটার মারফত হোয়াটসঅ্যাপে ভিডিও এবং ভয়েস কলিং-এর ব্যবস্থা। এই সুবিধা পাওয়া যাবে অনলাইনে রিচার্জের ক্ষেত্রে। এর আগে ১৮৬, ৩৪৯, ৪২৯ এবং ৬৬৬ টাকার প্ল্যানে ডেটার উর্ধবসীমা বাড়িয়েছিল বিএসএনএল।
জানুয়ারি থেকে ফোরজি সার্ভিস চালু করেছে বিএসএনএল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications