RBI Rule Alert: ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার উপর নজর দিন এখনই! না হলে বড়সড় ফাইন লেগে যেতে পারে কিন্তু
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া National Automated Clearing House-এর একাধিক নিয়মে বেশ কিছু রদবদল করেছে। তবে সবথেকে বেশি বদল ঘটেছে বেতন, পেনশন, EMI এর সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলির উপর। রিজার্ভ ব্যাঙ্ক NACH-সিস্টেমকে সাত
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া National Automated Clearing House-এর একাধিক নিয়মে বেশ কিছু রদবদল করেছে। তবে সবথেকে বেশি বদল ঘটেছে বেতন, পেনশন, EMI এর সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলির উপর। রিজার্ভ ব্যাঙ্ক NACH-সিস্টেমকে সাতদিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন একমাত্র ব্যাঙ্কের কাজের দিনগুলিতে এই সুবিধা পাওয়া যেত। কোনও সরকারি ছুটি কিংবা অন্যান্য দিন এই সুবিধা পাওয়া যেত না। তবে এখন সাতদিন এই সুবিধা পাওয়া যাবে। তবে নয়া এই পদ্ধতিতে কিছু মানুষের সমস্যা হতে পারে বলেও মনে করা হচ্ছে।
NPCI-এর পেমেন্ট সিস্টেম হচ্ছে NACH। যা আলাদাভাবে ক্রেডিট ট্রান্সফার যেমন সুদ, বেতন এবং পেনশনে সাহায্য করে থাকে। এর সাহায্যে মিউচুয়াল ফান্ড এসআইপি, ঘর, বাড়ি কিংবা ব্যক্তিগত লোনের কিস্তি, টেলিফোন, গ্যাস, বিদ্যুৎের বিল দেওয়ার বিষয়টিও রয়েছে।

পেনাল্টি দিতে হতে পারে!
চেকের মাধ্যমে কাউকে যদি পেমেন্ট করে থাকেন তাহলে এখন থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের নিয়মে বেশ কিছু রদবদল করেছে। ফলে এবার থেকে নন ব্যাংকিং ডে অর্থাৎ শনিবার কিংবা রবিবারও চেক ক্লিয়ারেন্স হতে পারে। আর এই অবস্থায় যদি আপনি আপনার অ্যাকাউন্টে টাকা না রাখেন তাহলে চেক বাউন্স (Cheque bounce) হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আর চেক বাউন্স হলে মোটা অঙ্কের ফাইন কাটা হতে পারে বলে খবর।

রিজার্ভ ব্যাঙ্ক নিয়মে রদবদল করেছে!
গ্রাহকদের সুবিধার কথা ভেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সমস্ত গ্রাহকের কাছে আরও বেশি করে সুবিধা পৌঁছে দিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি RTGS-এর সুবিধা 24x7 দেওয়ার জন্যে NACH-এর খোলা থাকবে। অর্থাৎ আগে যতদিন ব্যাঙ্ক খোলা থাকত ততদিন এই সুবিধা পাওয়া যেত। যেমন শনিবার হয়ে গেলে আর চেক ক্লিয়ারেন্স হতো না। কিন্তু ১ লা অগস্ট থেকে এই সিস্টেমের বদল ঘটেছে। এবার থেকে প্রত্যেকদিন এই সুবিধা পাওয়া যাবে।

কি জানিয়েছিলেন শশীকান্ত দাস?
আরবিআই সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ সপ্তাহের প্রতিদিনই সক্রিয় থাকবে। কেই কাজ শুরু হবে ১ অগাস্ট থেকে। এই ব্যবস্থার কথা ঘোষণা করতে গিয়ে আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস বলেছিলেন, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই তা করা হচ্ছে। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বা এনএসিএইচ হল এমন একটি ব্যবস্থা যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের মাধ্যমে সঞ্চালিত হয়ে থাকে। যা এক থেকে বহু ক্রেডিট ট্রান্সফার যেমন ডিভিডেন্ট, ইন্টারেস্ট, বেতন এবং পেনশনের ক্ষেত্রে কাজ করে থাকে। এছাড়াও এই বিষয়টি ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, জল, লোনের কিস্তি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং ইনসিওরেন্স প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রসেসিং-এর সময় কমবে
রিজার্ভ ব্যাঙ্কের নতুন পদক্ষেপে স্যালারি ক্রেডিট হওয়া, বিল পেমেন্ট, ইনসিওরেন্স প্রিমিয়াম, লোনের কিস্তি মেটানো যা আগে ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে করা যেত না, তা এখন প্রতিদিনই সক্রিয় থাকবে। আরবিআই আরও জানিয়েছে, এই অটো ট্রান্সফার পদ্ধতিতেই করোনা মহামারীর সময়ে সরকারের ভর্তুকি সময়মতো উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছতে সাহায্য করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications