Business Ideas During Festival: পুজোর দিনে বাড়তি রোজগার চান? কখনই প্রতিবেদনটি এড়িয়ে যাবেন না
Business Ideas During Festival: উৎসবের মাসে খরচ সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় মধ্যবিত্তকে! ফলে এই সময় বাড়তি রোজগারের আশা করেন অনেকেই। আর তাই বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। বিশেষ করে সামনেই দুর্গাপুজো-কালীপুজো এবং দিওয়ালি। একেবারে টানা দুমাস ধরে চলবে উৎসব।
ফলে এই সময় বিভিন্ন ব্যবসা (Business Ideas During Festival) করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। তাও আবার একেবারে কম বিনিয়োগে। এমনই পাঁচটি ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে। যা করে মোটা রোজগার করতে পারবেন উৎসবের দিনগুলিতে।

Business Ideas During Festival: Tea/coffee stall
পুজো মণ্ডপের বাইরে একটা চা কিংবা কফি (Tea/coffee stall) স্টল খুলতে পারে। এজন্যে খুব একটা বিনিয়োগ করতে হবে না। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। সকাল থেকে রাত! শিফটে যদি স্টলটি চালানো যায় তাহলে আর দেখতে হবে না। পুজোর চারটে দিন মোটা অঙ্কের রোজগার পাকা। সাধারণ চা-কফির সঙ্গে যদি cappuccino কিংবা espresso এর মতো জিনিস রাখতে পারেন তো কথাই নেই।
Business Ideas During Festival: Gift shop
উৎসবের দিনগুলিতে শুধুমাত্র নতুন জামা-কাপড়ই নয়, বিভিন্ন ধরনের শৌখিন উপহারও দেন। বিশেষ করে দিওয়ালির সময় উপহার দেওয়া নেওয়ার চল রয়েছে। ফলে এই সময় Gift shop খুলতে পারেন। যেখানে বাড়ি সাজানোর জিনিস থেকে বাচ্চাদের খেলনা (remote-controlled toys) রাখতে পারেন। অল্প বিনিয়োগে এই ব্যবসায় ভালো লাভ পাওয়া সম্ভব।
Business Ideas During Festival: Mehendi/Tattoo shop
উৎসবের মানে সাজ-গোজ। বিশেষ করে নবরাত্রীর সময় মহিলাদের মধ্যে Mehendi করার চল আছে। ছেলেরা বিভিন্ন ধরনের Tattoo করায়। যদিও মেয়েরাও এখন Tattoo করাচ্ছে। ফলে একেবারে কম বিনিয়োগ করে Mehendi/Tattoo এর দোকান খুলতে পারেন। উৎসবের মরশুমে এই কাজ করে প্রতিদিন ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।
Business Ideas During Festival: Home Decor
দুর্গাপুজো মিটলেই আলোর উৎসব। দিপাবলী কিংবা দিওয়ালী। আলোর উৎসবের মেতে উঠবে দেশ। এই সময় বাড়ি থেকে অফিস অনেকে সাজিয়ে তোলেন। আলোর পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন জিনিস কেনাকাটা অনেক বেড়ে যায়। ফলে উতসবের মরশুমে নুন্যতম ১০ হাজার টাকা বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করতে পারেন। বিভিন্ন ধরনের রঙিন lights, দেওয়াল clocks, photo frames, candle stands, showpieces, lampshades রাখতে পারেন। তাতে ভালো বিক্রি হবে।
Business Ideas During Festival: পার্লার
উৎসবের দিনগুলিতে নিজেকে লাগতে হবে পারফেক্ট। আর তাই নিজেকে সুন্দর করে তুলতে অনেকেই বিভিন্ন কিছু করেন। ফলে এই সময় বিউটিশয়ন কাজ জানা লোকের চাহিদা বেড়ে যায়। এই কাজ করেও মোটা অঙ্কের (Business Ideas During Festival) রোজগার করতে পারেন।












Click it and Unblock the Notifications