Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উৎসবের মরশুমে নতুন প্ল্যান! এবার দীর্ঘ মেয়াদি লড়াইয়ে সামিল ভোডাফোন

উৎসবের মরশুমে নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে টেলিকম অপারেটর ভোডাফোন। ২৭৯ টাকায় তারা এনেছে দীর্ঘ মেয়াদের প্ল্যান। তবে প্রিপেড ব্যবহারকারীদের জন্য ১৮৯ টাকার একটি প্ল্যানও তারা বাজারে এনেছে।

উৎসবের মরশুমে নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে টেলিকম অপারেটর ভোডাফোন। ২৭৯ টাকায় তারা এনেছে দীর্ঘ মেয়াদের প্ল্যান। তবে প্রিপেড ব্যবহারকারীদের জন্য ১৮৯ টাকার একটি প্ল্যানও তারা বাজারে এনেছে। এই প্ল্যানটি ব্যবহারকারীদের কাছে যথেষ্টই সুবিধাজনক।

ভোডাফোনের ১৮৯ টাকার প্ল্যান

ভোডাফোনের ১৮৯ টাকার প্ল্যান

ভোডাফোনের ১৮৯ টাকার প্ল্যানে ভয়েস ও ডেটা বেনিফিট পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা অনির্দিষ্ট কলের সুযোগ পাচ্ছেন। যদিও এরমধ্যে প্রতিদিনের একটা সীমা রয়েছে। ব্যবহারকারীরা দিনে ২৫০ মিনিট এবং সপ্তাহে ১০০০ মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিদিনের সীমা অতিক্রম করে গেলে ব্যবহারকারীদের আলাদা করে মূল্য দিতে হবে। প্রতি সেকেন্ডে ১ পয়সা করে দিতে হবে। এই প্ল্যানে থ্রিজি/ফোরজি ২ জিবি ডেটাও দেওয়া হচ্ছে। তবে ১৮৯ টাকার প্ল্যানে ম্যাসেজ করার কোনও সুযোগ নেই। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিনের জন্য।

তুলনায় রিলায়েন্স জিও-র ১৯৮ টাকার প্ল্যান

তুলনায় রিলায়েন্স জিও-র ১৯৮ টাকার প্ল্যান

ভোডাফোনের ১৮৯ টাকার প্ল্যানটি রিলায়েন্স জিও-র ১৯৮ টাকার প্ল্যানের সঙ্গে তুলনীয়। জিও এই প্ল্যানে ২৮ দিনের জন্য মোট ৫৬ জিবি ডেটা ও আনলিমিটেড কলের সুযোগ দিচ্ছে। সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০ টি এসএমএস করার সুযোগও।

ভোডাফোনের ২৭৯ টাকা প্ল্যান

ভোডাফোনের ২৭৯ টাকা প্ল্যান

নির্দিষ্ট কিছু সার্কেলে ভোডাফোনের তরফে ২৭৯ টাকার অপর একটি প্ল্যানও আনা হয়েছে। এই প্ল্যানে ৮৪ দিনের জন্য দেওয়া হচ্ছে ৪ জিবি থ্রিজি/ফোরজি ডেটা। রয়েছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং এসএমএস-এর সুবিধাও। ( ট্রাই-র প্রতিদিনের লিমিট অনুযায়ী)

ভোডাফোনের দীর্ঘ মেয়াদি প্ল্যান

ভোডাফোনের দীর্ঘ মেয়াদি প্ল্যান

ইতিমধ্যেই ভোডাফোনের দুটি দীর্ঘ মেয়াদি প্ল্যান রয়েছে। যার ভ্যালিডিটি ৮৪ দিনের। একটি ৩৯৯ টাকার। অপর প্ল্যানটি ২৭৯ টাকার। একই সময়কালের জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+