SBI Server Down: দেশজুড়ে সার্ভার ডাউন! স্তব্ধ স্টেট ব্যাঙ্কের একাধিক পরিষেবা
নেট ব্যাংকিং থেকে শুরু করে ইউপিআই! অনলাইন একাধিক পরিষেবা নিতে পারছেন না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। আর এই বিষয়ে একাধিক অভিযোগ করছেন ব্যাঙ্কের গ্রাহকেরা। যদিও এরপরেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সোশ্যাল মিডিয়ার তরফে একটি বার্তা দেওয়া হয়েছে।
যেখানে সার্ভার ডাউনের কথা উল্লেখ করা হয়েছে। SBI-এর এই সার্ভার ডাউনের কারণে প্রভাবিত হয়েছে নেট ব্যাঙ্কিং, UPI পেমেন্ট এবং অফিসিয়াল SBI অ্যাপ (YONO)৷ যদিও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে। এর আগে গত ১লা এপ্রিল একাধিক পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছিল স্টেট ব্যাঙ্ক।
— State Bank of India (@TheOfficialSBI) April 1, 2023

অনলাইন স্টেট ব্যাঙ্কের সাইট খুলছে না
এর আগে ১লা এপ্রিল, ২০২৩, SBI সার্ভার রক্ষণাবেক্ষণের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে INB/YONO/UPI পরিষেবাগুলি কত সময় পর্যন্ত উপলব্ধ হবে না সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এমনকি এই সার্ভার ডাউনের কারণে অনলাইন স্টেট ব্যাঙ্কের সাইট খুলছে না বলেও জানা গিয়েছে। যদিও এই বিষয়ে বিস্তারিত জানিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে।

সকাল থেকে শুরু হয়েছে এই সমস্যা
দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশজুড়ে কয়েক কোটি টাকার গ্রাহক রয়েছে। যার বড় একটা অংশ অনলাইনের মাধ্যমে সমস্ত ব্যাংকিং কাজ করে থাকে। কিন্তু নেট ব্যাংকিং থেকে শুরু করে একাধিক পরিষেবা কাজ করছে না। এই বিষয়ে একাধিক গ্রাহক সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন। আর সেই মতো জানা যাচ্ছে, অনলাইনে ফান্ড লেনদেনও করা যাচ্ছে না সার্ভার ডাউনের কারণে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি ছাড়াও, UPI এবং YONO অ্যাপ সম্পর্কিত পরিষেবাগুলিও কাজ করছে না।

সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে
এমনকি ক্রেডিট কার্ড পেমেন্ট করা যাচ্ছে না বলেও জানা যাচ্ছে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই দেখা যাচ্ছে 'something went wrong at the bank servers. Please Retry' এমন মেসেজ। একজন স্টেট ব্যাঙ্কের ইউজার জানিয়েছেন, গত ৩২ ঘন্টা ধরে স্টেট ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়ে কাজ করছে না। যদিও ব্যাঙ্কের তরফে একটি বার্তায় জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার কাজ চেষ্টা হচ্ছে। তবে এই সমস্যার জন্যে ব্যাঙ্কের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। মহাবীর জয়ন্তীর কারণে এই ব্যাঙ্ক বন্ধ। এমনকি সদ্য শেষ হয়েছে একটা আর্থিক বছর। সপ্তাহের শুরুতেই ব্যাঙ্ক বন্ধ থাকার নানা সমস্যার মধ্যে মানুষ। আর এর মধ্যে অনলাইনর পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যা আরও বেড়েছে।
Why are the servers of @TheOfficialSBI down? I have been trying to login since morning but can't login. @sbigeneral @sbi_yfi pic.twitter.com/j7xQOGI5c7
— Sandesh Nisargan (@sandeshnisargan) April 3, 2023












Click it and Unblock the Notifications