Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Small Business Ideas with Low Investment: এই গাছ চাষ করে লাখপতি হওয়ার সুযোগ, বিনিয়োগ মাত্র ১৫ হাজার

Small Business Ideas with Low Investment: আপনার কৃষিকাজে মন রয়েছে! তাহলে এমন একটি ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে যেখানে একেবারে কম বিনিয়োগ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব! সবথেকে বড় ব্যাপার চাকরি করার সঙ্গে সঙ্গেই এই ব্যাবসা করতে পারবেন।

ভাবছেন তো কি এমন ব্যবসা যে চাকরির সঙ্গেই করতেই পারবেন! তুলসি গাছের ব্যবসা (Basil Farming Business Idea)। ভাবছেন তো এটা কেমন ব্যবসা।

Small Business Ideas with Low Investment

আধ্যাত্মিক ও আয়ুর্বেদিক গুরুত্বসম্পন্ন এই গাছটি (Tulsi Farming) চাষ করে আপনি কম সময়ে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কীভাবে? সেই বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে

Small Business Ideas with Low Investment: তুলসি গাছের চাহিদা রয়েছে

তুলসি গাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে আয়ুর্বেদিক ওষুধ বানানোর ক্ষেত্রে এই গাছের (Basil Farming) ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে করোনা সংক্রমণের পর শরীরে ইমিউনিটি বাড়ানোর দিকে বিশেষ নজর সাধারণ মানুষ। আর ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধে তুলসি প্রয়োগ করা হয়। ফলে গাছের ব্যাপক চাহিদা রয়েছে। আর তা সারা বছর ধরেই।

Small Business Ideas with Low Investment: কীভাবে শুরু করবেন?

তুলসি গাছের চাষ (Basil Farming Business Idea) করার সবথেকে ভালো জুলাই মাসে। সাধারন গাছ ৪৫x৪৫ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হবে। RRLOC 12 এবং RRLOC 14 প্রজাতির গাছ লাগানোর ক্ষেত্রে 50x50 দূরে রাখতে হবে। চারা রোপণের পর সেচের প্রয়োজন হয়।

বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, গাছ তুলে নেওয়ার ১০ দিন আগে সেচ বন্ধ করে দিতে হবে। তবে গাছ বড় হলেই কাটাই করতে হবে। যখন গাছে ফুল ফোটা শুরু হয়, তখন তাদের থেকে প্রাপ্ত তেলের পরিমাণ কমতে থাকে। ফলে কাটাইয়ের সময় খুবই গুরুত্বপূর্ণ।

Small Business Ideas with Low Investment: বিনিয়োগ এবং লাভ

তুলসির গাছের চাষ (Basil Farming Business Idea) করার ক্ষেত্রে খুব একটা বিনিয়োগের প্রয়োজন হবে না। এমনকি বড় জায়গারও দরকার পড়বে না। এই ব্যবসার শুরুতে আপনাকে মাত্র 15,000 টাকা বিনিয়োগ করতে হবে। মাত্র তিন মাসের মধ্যেই গাছ = তৈরি হয়ে যাবে।

আর এই গাছ চাষ করে প্রায় ৩ থেকে চার লাখ টাকা পর্যন্ত রোজগার করা যেতে পারে। আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেন এমন বহু সংস্থা কন্ট্রাক্টেও এহেন চাষ করান। এই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত হয়েও ভালো রোজগার করতে পারবেন।

এছাড়াও বিভিন্ন কৃষি বিপণন কেন্দ্র আছে সেখানেও তুলসি গাছ বিক্রি করে ভালো রোজগার করতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+