Stock Market Crash: লক্ষ্মীবারে শেয়ার বাজারে বড় ধস, ১০০০ পয়েন্টের নীচে নামল সেনসেক্স
Stock Market Crash: লক্ষ্মীবারেই বড় ধস বাজারে! এক ধাক্কায় সেনসেক্সের সূচক পড়ে গেল ১০০০ পয়েন্টের বেশি। এমনকী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও ৩০০ পয়েন্টের নীচে নেমে গিয়েছে বলেও জানা যাচ্ছে। সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমিয়েছে। যার প্রভাব গোটা বিশ্বেই পড়েছে।
ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজারেও। বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা হারান ভারতীয় বিনিয়োগকারীরা। যার প্রভাব পড়ে ভারতীয় শেয়ারবাজারে।

ফেডারেল রিজার্ভে সুদের হার সংক্রান্ত ইঙ্গিতের পরই ভারতের শেয়ার বাজারে ধস নেমেছে। সেনসেক্স ও নিফটি দুটিতেই পতন অব্যাহত। গত কয়েকদিন ধরেই এই ট্রেন্ড দেখা গিয়েছে। যার ফলে বিনিয়োগতকারীরা কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিন বৃহস্পতিবারও সেই ট্রেন্ড বজায় থাকল।
এদিন সেনসেক্স ১১৬২.১২ পয়েন্ট নেমে পৌঁছে গিয়েছিল ৭৯০২০.০৮ পয়েন্টে। নিফটিও ৩২৮.৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২৩৮৭০.৩০ পয়েন্টে। সেখান থেকে সামান্য হলেও বাজার পুনরুদ্ধার হয়েছে। তবে আপাতত দালাল স্ট্রিটে রক্তক্ষরণ বন্ধ হওয়ার আশা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Stock Market Crash) ।
ইনফোসিস, এসবিআই, টাটা স্টিল, এশিয়ান পেইন্টস, জেএসডব্লিউ স্টিল, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো কোম্পানির শেয়ারগুলিকে ধস নেমেছে সবচেয়ে বেশি।
তবে শুধুই যে মার্কিন মুলুকে ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত ইঙ্গিতে ভারতীয় বাজারে ধাক্কা লেগেছে তাই নয়। এর রেশ টের পাওয়া গিয়েছে সিওল, টোকিও, সাংহাই এবং হংকংয়ের শেয়ার বাজারেও। সেখানেও বাজার নিম্নমুখী। এর আগে বুধবার ওয়াল স্ট্রিটও অনেকটা নেমে গিয়েছিল।
এর আগে বুধবার সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি ও নিফটি ১৩৭ পয়েন্টের বেশি নেমে গিয়েছিল। সেনসেক্স এসে দাঁড়ায় ৮০১৮২.২০ পয়েন্টে। নিফটি কমে হয়েছিল ২৪১৯৮.৮৫ পয়েন্ট। সেখান থেকেও এদিন আরও বড় ধস নামল।












Click it and Unblock the Notifications