Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Schemes for Girl Child: এই সরকারি স্কিমগুলি কন্যাদের জন্য উপহার! সুবিধাগুলি একনজরে

Schemes for Girl Child: বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগানকে বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার কন্যা সন্তানদের জন্য অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছে। এগুলিতে সামান্য অর্থ বিনিয়োগ করে মেয়ের ভবিষ্যতের জন্য ভাল উপহার দেওয়া যেতে পারে। এই স্কিমগুলো একবার দেখে নেওয়া যাক।

কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পের অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এসেছে। এক্ষেত্রে শিশুর বয়স ১০ বছর না হাওয়া পর্যন্ত, যে কোনও সময় অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সুকন্যা সমৃদ্ধির যোজনার অ্যাকাউন্ট মাত্র ২৫০ টাকা দিয়ে শুরু করা যায়। কোনও আর্থিক বছরে এই অ্যাকাউন্টে বছরে ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে।

Schemes for Girl Child

কন্যার বয়স ২১ বছর না হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট চালু থাকবে। ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ৫০ শতাংশ টাকা তোলা যেতে পারে। সরকার এই স্কিমে বার্ষিক আট শতাংশ হারে সুদ দেয়। এছাড়া এই স্কিমে আয়কর ছাড়ের সুবিধা রয়েছে।

কেন্দ্রীয় সরকার দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের কন্যা সন্তানদের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা শুরু করেছিল। এই প্রকল্প এখন রাজ্য সরকারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রকল্পে কন্যা সন্তানের জন্ম হলে ৫০০ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি সেই সন্তান স্কুলে যেতে শুরু করলে তাঁকে বার্ষিক বৃত্তিও দেওয়া হয়। এই বৃত্তির পরিমাণ ৩০০ টাকা থেকে শুরু হয়ে বার্ষিক এক হাজার টাকা পর্যন্ত।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সিবিএসই বোর্ডের সঙ্গে উড়ান প্রকল্প চালু করেছিল। এর আওতায় ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের ভর্তি বাড়াতে হবে। একাদশ শ্রেণিতে পড়া প্রত্যেক শিক্ষার্থী বিনামূল্যে অনলাইন বা অফলাইন কোচিং নিতে পারবে। যে পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম, সেই সব পরিবারের জন্য ৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এই ফর্ম সিবিএসই ওয়েবসাইট থেকে পূরণ করা যেতে পারে।

তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মেয়েদের মধ্যে মাধ্যমিক শিক্ষার প্রচার বাড়াতে এবং পড়া ছেড়ে দেওয়া কমাতে কেন্দ্রীয় সরকার জাতীয় প্রণোদনা প্রকল্প শুরু করেছিল। এর আওতায় অষ্টম শ্রেণি উত্তীর্ণ এবং নবম শ্রেণিতে ভর্তি হওয়া মেয়েদের ৩ হাজার টাকার এফডি দেওয়া হয়। দশম শ্রেণি পাশ করার পরে ১৮ বছর বয়সে সুদের সঙ্গে এটি তোলা যেতে পারে।

কেন্দ্রীয় সরকারের মতো বিভিন্ন রাজ্য সরকার কন্যা সন্তানদের জন্য বছরভর অনেক প্রকল্প চালাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজ্যগুলি হচ্ছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, বিহার ও উত্তরাখণ্ড। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী, বিহারের কন্যা সুরক্ষা যোজনা এবং দিল্লির লাডলি স্কিম সাড়া ফেলেছে। কন্যা সন্তানের জন্ম থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এই স্কিমগুলির মাধ্যমে সাহায্য করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+