Royal Enfield First Electric Bike launch: ইভির দুনিয়ায় এনফিল্ড! সংস্থার প্রথম ই-বাইকের দাম চমকে দেবে

Royal Enfield First Electric Bike launch: ভারতের মাটিতে ইলেকট্রিক বাইকের চাহিদা ক্রমশ বাড়ছে। তৈরি হচ্ছে বিশাল বাজার। আর এই বাজার ধরতে দেশ-বিদেশের বহু সংস্থা ঝাঁপাতে শুরু করেছে। আর এর মধ্যেই বড় পদক্ষেপ Royal Enfield-এর। প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে অন্যতম বৃহত এই বাইক প্রস্তুতকারী সংস্থা।

হেভি ইঞ্জিন সেগমেন্টে ভারতের বড় বাজার এখন Royal Enfield এর দখলে। এবার Electric Bike এর দুনিয়ায় পা রাখছে Royal Enfield। আর তা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। Royal Enfield এর নতুন একটি টিজার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এক নজরে দেখুন নতুন কি থাকছে এই ই-বাইকে?

royal enfild

  • Royal Enfield এর প্রথম Electric Bike

Royal Enfield এর প্রথম Electric Bike লঞ্চ করার জন্য তৈরি। মনে করা হচ্ছে সংস্থা EICMA 2024 অটো এক্সপোতে এই বাইক প্রকাশ্যে আনতে পারে। এই সংস্থার হাতে এখন 350cc থেকে শুরু করে 650cc ইঞ্জিনের বাইক রয়েছে। সংস্থার টার্গেট এবার EV সেগমেন্টে নিজের জায়গা শক্ত করা।

  • ভাইরাল টিজার

লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টিজার। যেখানে Royal Enfield First Electric Bike এর একটি ঝলক দেখা যাচ্ছে। ওই টিজার অনুযায়ী, আগামী ৪ নভেম্বর বাইক প্রকাশ্যে আনা হবে। মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিওতে মহাকাশ দেখানো হয়েছে। যেখান থেকে একটি প্যারাসুট দিয়ে বাঁধা বাইককে পৃথিবীর দিকে আসতে দেখানো হয়েছে। একই সঙ্গে Royal Enfield এর তরফে Save The Date 04.11.2024' লেখা ভেসে উঠতেও দেখা যাচ্ছে। এমনকি সংস্থার ওয়েবসাইটেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

  • প্রত্যেকদিন করা যাবে ব্যবহার?

Electric Bike লঞ্চ করছে এমন তথ্য দেওয়ার পাশাপাশি রয়্যাল এনফিল্ড জানাচ্ছে, নয়া ই-বাইক প্রত্যেকদিনের ব্যবহারের কথা মাথায় রেখেই আনা হচ্ছে। শুধু তাই নয়, ডিজাইন এমন ভাবে করা হয়েছে যা গ্রাহকের সবরকম চাহিদা মেটাবে। গতি থেকে শুরু করে একাধিক বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে দাবি রয়্যাল এনফিল্ডের।

  • কবে হবে লঞ্চ?

টিজার অনুযায়ী আগামী ৪ নভেম্বর লঞ্চ করতে পারে (Royal Enfield First Electric Bike launch) এনফিল্ডের প্রথম ই-বাইক। তবে বাণিজ্যিক ভাবে এই বাইক লঞ্চ করবে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসে। এমনটাই জানা যাচ্ছে।

  • রেঞ্জ এবং দাম

এখনও পর্যন্ত এই ই-বাইক নিয়ে এখনও পর্যন্ত রয়্যাল এনফিল্ডের তরফে কিছু জানানো হয়নি। যা খবর, মর্ডাল রেট্রো স্টাইলে এই বাইক (Royal Enfield First Electric Bike launch) লঞ্চ করবে। মনে করা হচ্ছে, দাম তিন লাখ টাকা থেকে শুরু হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+