গাড়ি ছেড়ে Electric Bike-এর দুনিয়ায় Renault! বাজারে এল ২১ লাখের Heritage Spirit Scrambler
Renault Electric Bike: ইলেকট্রিক বাইকের চাহিদা ঝড়ের গতিতে ভারতে বাড়ছে। বিপুল এই চাহিদার কথা ভেবে একাধিক সংস্থা বিভিন্ন রেঞ্জের EV লঞ্চ করছে বাজারে। শুধু ভারতেই নয়, ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে গোটা বিশ্বেই। আর এই সেগমেন্টে বাজারে নয়া এন্ট্রি Renault Electric Bike এর।
সংস্থার অফ রোড ওরিএনটেড ডিজাইনের বাইক Heritage Spirit Scrambler লঞ্চ করল সংস্থা। তবে এই মডেল 2024 প্যারিস মোটর শো'তে প্রকাশ্যে আনা হয়েছে।

Renault Electric Bike: দাম চমকে দেবে একেবারে
প্যারিস অটো শো'তে এই ই-বাইক লঞ্চ করা হয়েছে। Renault এর এই Heritage Spirit Scrambler এর দাম EUR 23,340। ভারতীয় মুদ্রায় যা ২১.২ লাখ টাকা। এতে স্পোটি ডিজাইন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, LED DRL এর সঙ্গে একটি ছোট LED হেডলাইট ইউনিট দেওয়া হয়েছে। এছাড়াও সিঙ্গেল-পিস রিবড ডিজাইনের জেনুইন লেদার সিট থাকবে এতে। বাইকে ব্যবহৃত মিররের লুকেও বড় বদল থাকছে।
পাশাপাশি আরামদায়ক এবং নতুন হ্যান্ডেলবার, ফুয়েল ট্যাংক এবং সিটের নীচে ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে Heritage Spirit Scrambler বাইকটিতে। নতুন প্রজন্মের পছন্দের কথা ভেবে এই বাইকের ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয়, অফ রোড রাইড করার ক্ষেত্রে কোনও যাতে সমস্যা না হয় সে কথা মাথায় রাখা হয়েছে ডিজাইনের ক্ষেত্রে।
Renault Electric Bike: গুরুত্ব দেওয়া হয়েছে সুরক্ষায়
রাইডারের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে Renault Electric Bike-এ। আর সেজন্য Heritage Spirit Scrambler -এ 320mm ফ্রন্ট ডিস্ক এবং 240mm এর রিয়র ডিস্ক ব্রেকের সেট আপ brembo brake calipers দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, Renault নয়া এই Heritage Spirit Scrambler Electric Bike-এ WP থেকে USD টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্ক দেওয়া হয়েছে। EMC থেকে পিছনে মনোশক ইউনিট এবং Scrambler টাইপ বিশেষ টায়ার ব্যবহার করা হয়েছে। যা আরও সুরক্ষা দেয়।
Renault Electric Bike: ফুল চার্জে 110 কিলোমিটার রেঞ্জ
Heritage Spirit Scrambler -এ 4.8 kWh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এতে 10 bhp পাওয়ার এবং 280 Nm টর্ক তৈরি করে। Renault Electric Bike সিঙ্গল চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। ডেলি ইউজের জন্য এই ই-বাইক সেরা।
Renault Electric Bike: কবে লঞ্চ করবে এই বাইক
যা খবর, খুব শীঘ্রই Heritage Spirit Scrambler -বাইকটি প্রি-অর্ডার বুকিং শুরু হবে। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাইকটি লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মাথায় রাখতে হবে রিনল্ট এবং স্টার্ট আপ সংস্থা Ateliers HeritageBike এই বাইক তৈরি করেছে।












Click it and Unblock the Notifications