পয়লা অগাস্ট থেকে এটিএম, ইএমআই, ব্যাঙ্ক চার্জে পরিবর্তন! একনজরে আরবিআই-এর নির্দেশিকা
পয়লা অগাস্ট থেকে ব্যাঙ্কিং (banking), ফিনান্স (finance) এবং অন্য আর্থিক ক্ষেত্রে গুলিতে বেশ কিছু পরিবর্তন করেছে আরবিআই (rbi) । আর প্রভাব পড়তে চলেছে প্রতিদিন সাধারণ মানুষের ওপরে। সেই কারণে এর বিস্তারিত জানা জরুরি। ফল
পয়লা অগাস্ট থেকে ব্যাঙ্কিং (banking), ফিনান্স (finance) এবং অন্য আর্থিক ক্ষেত্রে গুলিতে বেশ কিছু পরিবর্তন করেছে আরবিআই (rbi) । আর প্রভাব পড়তে চলেছে প্রতিদিন সাধারণ মানুষের ওপরে। সেই কারণে এর বিস্তারিত জানা জরুরি। ফলে পয়লা অগাস্ট থেকে যে পরিবর্তনগুলি হচ্ছে তা একনজরে দেখে নেওয়া যাক।

বেতন ও ইএমআই
আরবিআই সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ সপ্তাহের প্রতিদিনই সক্রিয় থাকবে। কেই কাজ শুরু হবে ১ অগাস্ট থেকে। এই ব্যবস্থার কথা ঘোষণা করতে গিয়ে আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস বলেছিলেন, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই তা করা হচ্ছে।
ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউজ বা এনএসিএইচ হল এমন একটি ব্যবস্থা যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের মাধ্যমে সঞ্চালিত হয়ে থাকে। যা এক থেকে বহু ক্রেডিট ট্রান্সফার যেমন ডিভিডেন্ট, ইন্টারেস্ট, বেতন এবং পেনশনের ক্ষেত্রে কাজ করে থাকে। এছাড়াও এই বিষয়টি ইলেকট্রিসিটি, গ্যাস, টেলিফোন, জল, লোনের কিস্তি, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং ইনসিওরেন্স প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য।

প্রসেসিং-এর সময় কমবে
রিজার্ভ ব্যাঙ্কের নতুন পদক্ষেপে স্যালারি ক্রেডিট হওয়া, বিল পেমেন্ট, ইনসিওরেন্স প্রিমিয়াম, লোনের কিস্তি মেটানো যা আগে ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে করা যেত না, তা এখন প্রতিদিনই সক্রিয় থাকবে। আরবিআই আরও জানিয়েছে, এই অটো ট্রান্সফার পদ্ধতিতেই করোনা মহামারীর সময়ে সরকারের ভর্তুকি সময়মতো উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছতে সাহায্য করেছে।

এটিএম-এ টাকা তুলতে আরও বেশি চার্জ লাগবে
এটিএম-এ টাকা তোলার ক্ষেত্রে ১ অগাস্ট থেকে আরও বেশি চার্জ লাগবে। জুনেই আরবিআই জানিয়েছিল, এটিএম-এ ইন্টারচেঞ্জ ফি পরিবর্তন করে ১৫ থেকে ১৭ টাকা করা হয়েছিল। যা কার্যকরী হতে চলেছে ১ অগাস্ট থেকে। এই চার্জ বাড়ানো হল নয় বছর পরে। যা এটিএম রক্ষণাবেক্ষণের জন্য বাড়ানো হয়েছে। এটিএম রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করে থাকে ব্যাঙ্কগুলি। নন-ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে চার্জ ৫ থাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে। ইন্টারচেঞ্জ ফি তখনই ধার্য করা হয়, যখন ব্যবহারকারী একটি ব্যাঙ্কের এটিএম কার্ড নিয়ে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলেন। এই চার্জ গ্রাহকদের ওপরে গিয়েই পড়বে, যাঁরা কিনা তাঁদের এটিম কার্ড বিভিন্ন ব্যাঙ্কের এটিএম-এ ব্যবহার করে থাকেন।
এদিকে পয়লা অগাস্ট থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের ডোমেস্টিক সেভিংসের ক্ষেত্রে ক্যাশ ট্রানজ্যাকশন, এটিএম ইন্টারচেঞ্জ এবং চেকবুকের চার্জ পরিবর্তন করেছে। নতুন চার্জ সব ধরনেক ক্যাশ ট্রানজ্যাকশন যেমন টাতা জমা দেওয়া এবং তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, যাঁদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা চারটি লেনদেন করতে পারবেন বিনামূল্যে। আর লেনদেন এর থেকে বেশি হবে, তাঁদের প্রত্যেক লেনদেনের জন্য ১৫০ টাকা করে লাগবে।

পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের চার্জে পরিবর্তন
জুলাইয়ে পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, যেসব গ্রাহক ঘরের দরজায় সুবিধা পেয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে বাড়তি চার্জ দিতে হবে। এক্ষেত্রে ঘরের দরজায় পাওয়া প্রত্যেকবারের সুবিধার জন্য ২০ টাকা সঙ্গে জিএসটি দিতে হবে। যা পয়লা অগাস্ট থেকে কার্যকর হবে। বর্তমানে ঘরের দরজায় দেওয়া সুবিধার জন্য কোন চার্জ নেয় না পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। তবে এক্ষেত্রে লেনদেনের কোনও সীমা রাখা হয়নি।
অন্যদিকে প্রত্যেক মাসের শুরুতেই রাষ্ট্রয়ত্ত তেল কোম্পানিগুলি তেলে এলপিজির দামে পরিবর্তন করে থাকে। দেশের কর এবং আন্তর্জাতিক পর্যায়ে দামের নিরিখে এই পরিবর্তন করা হয়ে থাকে। আর তা জানা যায় মাসের একেবারের প্রথম দিনেই।

ব্যাঙ্কের ছুটি
অগাস্ট মাসে প্রায় ১৫ দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। সপ্তাহ শেষের ছুটি রয়েছে ১ অগাস্ট (রবিবার), ৮ অগাস্ট (রবিবার), ১৪ অগাস্ট (দ্বিতীয় শনিবার), ১৫ অগাস্ট (রবিবার), ২২ অগাস্ট (রবিবার), ২৮ অগাস্ট (দ্বিতীয় শনিবার), ২৯ অগাস্ট (রবিবার)। এই ছুটিগুলি বাদ দিয়ে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক ছুটি রয়েছে। যার মধ্যে রয়েছে, ১৩ অগাস্ট ইম্ফলে প্যাট্রিয়ট ডে, ১৬ অগাস্ট মুম্বই এবং নাগপুরে পার্সি নিউ ইয়ার, দুটি ভিন্ন দিনে ১৯ অগাস্ট ও ২০ অগাস্ট মহরম। ২১ অগাস্ট কেরলে ছুটির দিন তিরুভোনামের জন্য। ২৩ অগাস্ট শ্রী নারায়ন গুরু জয়ন্তী তিরুবনন্তপুরম এবং কোচিতে। ৩০ অগাস্ট জন্মাষ্টমী এবং ৩১ অগাস্ট শ্রীকৃষ্ণ অষ্টমী উপলক্ষে বিভিন্ন রাজ্যে ছুটি। সপ্তাহ শেষের ছুটিগুলি বাদ দিয়ে অন্য দিনগুলিতে ছুটি সব রাজ্যের ক্ষেত্রে একইসঙ্গে প্রযোজ্য নয়। গ্রাহকদের বিভিন্ন কারণে ব্যাঙ্কে যেতে হয়। এই দিনগুলিকে বাদ দিয়ে তাঁরা যদি ব্যাঙ্কে যান, তাহলে হয়রানি কমবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications