Post Office Scheme: পোস্ট অফিসের বিভিন্ন সুপারহিট স্কিমে অর্থ লাভ! কতদিনে টাকা দ্বিগুণ, একনজরে
Post Office Scheme: পোস্ট অফিসের বিভিন্ন সুপারহিট স্কিমে অর্থ লাভ! কতদিনে টাকা দ্বিগুণ, একনজরে
কেউ যদি নিরাপদ বিনিয়োগের পরিকল্পনা করেন এবং নিরাপদে তা ফেরত পেতে চান, তাহলে পোস্ট অফিসের স্কিমগুলির (post office scheme) জুড়ি মেলা ভার। সরকার আপাতত সুদের হারের কোনও পরিবর্তনের কথা জানায়নি। পোস্ট অফিসের স্কিমগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখানে টাকা নিরাপদ, বিনিয়োগ করলে নিশ্চিত ফেরত।

পোস্ট অফিস টাইম ডিপোজিট (TD)
এক বছর থেকে তিন বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিটে সুদের হার ৫.৫শতাংশ। এখানে যদি কেউ বিনিয়োগ করেন, তাহলে ১৩ বছরে টাকা দ্বিগুণ হবে। পাঁচ বছরের আমানতে সুদের হার ৬.৭ শতাংশ। এই সুদের হারে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ১০.৭৫ বছর।

পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট (SB)
কেউ যদি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, তাহলে টাকা দ্বিগুণ হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এখানে সুদের হার ৪ শতাংশ। সেক্ষেত্রে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ১৮ বছর।

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD)
বর্তমানে পোস্ট অফিসের রেকাংরিং ডিপোজিট স্কিমে সুদের হার ৫.৮ শতাংশ। এই সুদের হারে টাকা বিনিয়োগ করলে দ্বিগুণ হবে ১২.৪১ বছরে।

পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (MIS)
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে বর্তমানে সুদের হার ৬.৬ শতাংশ। এই সুদের হারে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে প্রায় ১০.৯১ বছর।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম (SCSS)
পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। এই স্কিমে টাকা দ্বিগুণ হতে সময় লাগে ৯.৭৩ শতাংশ। তবে কেবল মাত্র ৬০ বছরের বেশি বয়সের পুরুষ কিংবা মহিলারাই এই প্রকল্পে টাকা জমা করতে পারেন।

পোস্ট অফিস পিপিএফ (PPF)
পোস্ট অফিসের ১৫ বছরের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে সুদের হার ৭.১ শতাংশ। এই হারে অর্থ দ্বিগুণ করতে সময় লাগে প্রায় ১০.১৪ বছর। যে কোনও বয়সের পুরুষ কিংবা মহিলারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনা
পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বছরে ৭.৬ শতাংশ। এই প্রকল্পে অর্থ দ্বিগুণ করতে সময় লাগে ৯.৪৭ বছর। কেবল মাত্র শিশু কন্যাদের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে। ১৮ বছর বয়সে এই টাকার দাবি করা যায়।

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট(NSC)
এই প্রকল্পে সুদের হার ৬.৮ শতাংশ। একটি ৫ বছরের সঞ্চয় প্রকল্প। বিনিয়োগে আয়কর বাঁচানো যায়। হিসেব মতো ১০.৫৯ বছরে অর্থ দ্বিগুণ হয়।
একনজরে পোস্ট অফিসের সব স্কিমগুলি নিয়ে আলোচনা, সুদের হার এবং কত বছরে সেই টাকা দ্বিগুণ হয়, তা একটা তালিকা দেওয়া হল। যদিও পোস্ট অফিসে নির্দিষ্টভাবে কোনও টাকাই দ্বিগুণ করার হিসেবে রাখা যায় না। সাধারণভাবে ত্রৈমাসিক কিংবা বাৎসরিক হিসেবে সুদের হার নির্ধারিত হয়।












Click it and Unblock the Notifications