Ratan Tata: ৭০ বছরের পুরানো Voltas Ltd বিক্রি করছে টাটা! কতটা প্রভাব পড়বে গ্রাহকদের?
Ratan Tata: ৭০ বছরের পুরনো সংস্থার বিক্রি করে দিতে চলেছেন রতন টাটা। সম্প্রতি এমনই জল্পনা শুরু হয়েছে বাণিজ্য মহলে। শোনা যাচ্ছে, জনপ্রিয় ওই সংস্থার মূল্য হতে পারে প্রায় ২৭০০০ কোটি টাকা।
সংস্থার ওয়েবসাইট অনুসারে, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ওই সংস্থার (Voltas Ltd) একাধিক পণ্য রয়েছে বাজারে।তার মধ্যে বেশ কিছু পণ্য যথেষ্ট জনপ্রিয়।

ভোল্টাস (Voltas Ltd) এয়ার কন্ডিশনার এবং ওয়াটার কুলার-এর পাশাপাশি রেফ্রিজারেশন ইউনিট বা ফ্রিজও তৈরি করত টাটা-র (Ratan Tata) অধীনস্থ ওই সংস্থা। ভারত, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকা জুড়ে চলে ওই সংস্থার ব্যবসা। বিএসই-র তথ্য অনুযায়ী, কোম্পানির শেয়ার পতন হয়েছে ১.৬৮ শতাংশ।
সব মিলিয়ে যা শোনা যাচ্ছে তাতে হোম অ্যাপ্লায়েন্স-এর ব্যবসা থেকে আলাদা হওয়ার কথা ভাবছে টাটা (Ratan Tata)। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হোম অ্যাপ্লায়েন্সের বাজার প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। শুধু তাই নয়, ব্যবসা এগিয়ে নিতে অনেক অসুবিধার মুখে পড়তে হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ।এই কারণেই টাটা গ্রুপ (Ratan Tata) এই ব্যবসা বিক্রির কথা ভাবছে।
পুরো বিষয়টাই অবশ্য প্রাথমিক পর্যায়ে রয়েছে। টাটা গ্রুপের (Ratan Tata) পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। চলতি বছরে সংস্থার শেয়ার বাড়ে ৩.৩ শতাংশ।
দেশের বাজারে Voltas Beko ব্র্যান্ডের অধীনে বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে। Voltas Beco চলতি আর্থিকবর্ষে বছরে প্রায় ৯৬.৭ বিলিয়ন আয় করেছে। উল্লেখ্য, এই সংস্থার এসি ও অন্যান্য যন্ত্রপাতি অনেক বাড়িতেই ব্যবহার করা হয়। সংস্থার মালিকানা (Ratan Tata) বদল হয়ে গেলে গ্রাহকদের ওপর কোনও প্রভাব পড়বে না তো?
এ নিয়েও চিন্তিত কেউ কেউ। যদিও এক সূত্রে জানা গিয়েছে, সংস্থা (Voltas Ltd) হাতবদল হলেও গ্রাহকদের এই বিষয়ে কোনও প্রভাব পড়বে না। এমনকি সংস্থার কর্মীদেরও কিছু হবে না বলেই খবর। যদিও টাটার (Ratan Tata) তরফে এই বিউষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications