Railway Ticket Concession: ট্রেনের টিকিটে ছাড় নিয়ে বড় খবর! কারা পাবেন, কীভাবে মিলবে এই ছাড়
Railway Ticket Concession: বিশ্বের চতুর্থ বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলের! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত রেলের লাইন। প্রত্যেকদিন কয়েক লাখ মানুষ রেলে যাতায়াত করে। আর সেজন্যে রেলের তরফে বেশ কিছু সুবিধাও দেওয়া হয় যাত্রীদের। রেলওয়ে যাত্রীদের কাছ থেকে ভ্রমণ ব্যয়ের মাত্র ৫০ শতাংশ আদায় করে। টিকিটের উপর বড় অংশে ছাড় দেওয়া হয়।
যদিও রেলের কথায় এই ছাড় সরাসরি যাত্রীরা পায় না ঠিকই। কিন্তু মোটা অঙ্ক ভর্তুকি দিতে হয় মন্ত্রককে। কিন্তু যদিও স্টুডেন্ট ( Concession For Students) হয় তাহলে সরাসরি টিকিটের উপর সেই ছাড় পাওয়া যায়।

যদিও করোনার সময় অর্থাৎ মার্চ ২০২০ সালের পর থেকে টিকিটের উপর সমস্ত ছাড় তুলে দিয়েছে রেল। বয়স্কের জন্যে সেই ছাড় এখনও শুরু করেনি রেল। যদিও এই ছাড় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রেলমন্ত্রী। তবে পড়ুয়াদের টিকিটের উপর ছাড় দেওয়া হয়। মূলত ১১টি ক্যাটাগরিতে এই ছাড় দেওয়া হয়। কোন শিক্ষার্থীরা এই ছাড়ের সুবিধা নিতে পারে? সেটা কি জানেন? আর তা তুলে ধরা হল এই প্রতিবেদনে-
Railway Ticket Concession: ছাত্রদের দেওয়া হয় ছাড়
ছাত্র-ছাত্রীদের ( Rail Ticket Concession For Students) স্লিপার ক্লাসে এই ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল। আইআরসিটিসি পরের দিন টিকিটের ভাড়া ফেরত দেয়। এই ডিজিটাল প্লার্টফর্ম থেকেই ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দেওয়া হয়। তবে ই-টিকিটের ক্ষেত্রে অবশ্য এই ছাড় পাওয়া যায় না।'
Railway Ticket Concession: কত টাকা ছাড় পাওয়া যায়
জেনারেল ক্লাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার ক্লাসে ৫০ শতাংশ ছাড় ( Rail Ticket Concession) দেওয়া হয়। অন্যদিকে এমএসটি (Monthly Seasonal Ticket) এবং কিউএসটি (Quarterly Seasonal Ticket) তে ৫০ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় দেওয়া হয়। অন্যদিকে এসসি/এসটি ( SC/ST) ক্যাটাগরির ছাত্রদের জন্যে সেকেন্ড এবং স্লিপার ক্লাসে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। অন্যদিকে MST এবং QST তে ৭৫ শতাংশ ছাড় টিকিটের উপর দেওয়া হয়।
Railway Ticket Concession: কিছু পরীক্ষায় পাওয়া যায় ছাড়
UPSC কিংবা কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ পরীক্ষায় (SSC Exams) বসছে এমন ছাত্রদের টিকিটে ছাড় দেওয়া হয়। পড়ুয়াদের সেকেন্ড ক্লাসে ৫০ শতাংশ পর্যন্ত টিকিটে ছাড় পাওয়া যায়। এছাড়াও ৩৫ বছর বয়সের কম রিসার্চ স্কলাররা যদি গবেষণার কাজে ভ্রমণ করেন তাহলেও টিকিটে ছাড় পান। সেকেন্ড এবং স্লিপার ক্লাস টিকিটের উপর ৫০ শতাংশ ছাড় পাওয়া যায়।
Railway Ticket Concession: বয়স্করা কবে টিকিটে ছাড় পাবেন
শিক্ষার্থী কিংবা পড়ুয়াদের টিকিটে ছাড় দিলেও বয়স্কদের জন্যে টিকিটে ছাড় কবে পাওয়া যায়? তা নিয়ে অবশ্য কোনও উত্তর দিতে পারিনি রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, রেল টিকিটের উপর ভর্তুকি দেওয়া হয়। টিকিট কাটার ক্ষেত্রে এমনই পাওয়া যায় নাকি সেই ছাড়।












Click it and Unblock the Notifications