PM Vishwakarma Yojana: দিনে মিলবে ৫০০ টাকা, পাবেন লোনও! কীভাবে পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করবেন
PM Vishwakarma Yojana: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই পিএম বিশ্বকর্মা যোজনা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রবিবার এই যোজনার ঘোষণা করবেন তিনি। স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেলে এই যোজনার ঘোষণা করলেও বাজেটে উল্লেখ ছিল।
২০২৩-২৪ অর্থ বছরের জন্যে তৈরি বাজেটে নয়া এই যোজনার (PM Vishwakarma Yojana) কথা প্রস্তাব করা ছিল। এই যোজনার মাধ্যমে ১৩,০০০ কোটি টাকা খরচ করবে সরকার। এই ব্যয় 2027-28 অর্থবছর পর্যন্ত রাখা হয়েছে।

PM Vishwakarma Yojana আসলে কী?
এই যোজনার উদ্দেশ্য হল কারিগরি এবং আর্থিক সাহায্য দেওয়া। শুধু শিক্ষা নয়, উৎপাদন পর্যন্ত নানারকম ভাবে সরকারের তরফে সাহায্য করা হবে লাভার্থীকে। এই স্কিমের (PM Vishwakarma Yojana) সুবিধাভোগীরা ১৫,০০০ টাকার একটি টুলকিট পাবেন।
শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে সুবিধাভোগীদের স্কিল ট্রেনিংয়ের সঙ্গে প্রতিদিন ৫০০ টাকা স্টাইপেন হিসাবে দেবে সরকার। এই যোজনার মূল উদ্দেশ্য হল কারিগর ক্ষেত্রে বিকাশ ঘটানো এবং স্বনির্ভর করা। এই যোজনার মাধ্যমে সুবিধাভোগীরা যেমন ট্রেনিং পাবেন তেমনই আর্থিক সাহায্যও পাবেন।
PM Vishwakarma Yojana: কারা আবেদন করতে পারবেন
ভারতীয় সবাই এই যোজনার সুবিধা (PM Vishwakarma Yojana) নিতে পারেন। নৌকা প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুলকিট প্রস্তুতকারকেরা এই যোজনার সুবিধা নিতে পারবেন। এছাড়াও তালা-চাবি বানান এমন শ্রমিক, স্বর্ণকার, কুমার, ভাস্কর, পাথর খোদাইকারী, পাথর ভাঙার কারিগরদেরও এই যোজনার সুবিধা নিতে পারবেন। এই যোজনার মাধ্যমে যারা সুবিধা নেবেন তাঁদের সরকারের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়াও একটি আইইডিও দেওয়া হবে।
PM Vishwakarma Yojana: তিন লাখ টাকা পর্যন্ত লোনও দেবে
এই যোজনায় (PM Vishwakarma Yojana) পরিবারের কেবল একজন সদস্যই আবেদন করতে পারবেন। কারিগরিদের আত্মনির্ভর করতে সরকার তিন লাখ টাকা পর্যন্ত লোনও দেবে। এই লোন দুটি কিস্তিতে পাওয়া যাবে। এই ঋণে ৫ শতাংশ হারে সুদ ধার্য করা হবে।
PM Vishwakarma Yojana: কীভাবে আবেদন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন পিএম বিশ্বকর্মা যোজনার। এরপর থেকেই এই যোজনার (PM Vishwakarma Yojana) সুবিধা নেওয়া হবে। তবে অনলাইনে আবেদন করা যাবে। এজন্যে পিএম বিশ্বকর্মা যোজনার জন্যে নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আর তা হল- https://pmvishwakarma.gov.in/ গোটা দেশের পাশাপাশি বাংলার মানুষও এই যোজনার সুবিধা নিতে পারবেন। এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications