বছর শেষে আচ্ছে দিন! সর্বনিম্ন দাম পেট্রোলের, ৯ মাসে সর্বনিম্ন ডিজেল

বছরের শেষ দিনেও কমল পেট্রোল ও ডিজেলের দাম। মেট্রো শহরগুলিতে এদিন লিটার পিছু পেট্রোলের দাম থেকে প্রায় ২০ পয়সা এবং ডিজেলের দাম কমে লিটার পিছু প্রায় ২২ পয়সা করে।

বছরের শেষ দিনেও কমল পেট্রোল ও ডিজেলের দাম। মেট্রো শহরগুলিতে এদিন লিটার পিছু পেট্রোলের দাম থেকে প্রায় ২০ পয়সা এবং ডিজেলের দাম কমে লিটার পিছু প্রায় ২২ পয়সা করে। এটা উল্লেখ করা যেতে পারে, ১৮ অক্টোবর থেকে পেট্রোলের দাম টানা কমেছে, কেবল একদিন বাদ দিয়ে। যা সোমবার পৌঁছে গিয়েছে ২০১৮-র সর্বনিম্ন দামে। অন্যদিকে ডিজেলের দাম পৌঁছে গিয়েছে ৯ মাসের মধ্যে সর্বনিম্নে।

দিল্লি

দিল্লি

সোমবার দাম কমার পরে দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৬৮.৮৪ টাকা। রবিবার যা ছিল ৬৯.০৪ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ৬২.৮৬ টাকা।

মুম্বই

মুম্বই

মুম্বইয়ে পেট্রোল দাম ৭৪.৪৭ টাকা এবং ডিজেলের দাম লিটার পিছু ৬৫.৭৬ টাকা।

চেন্নাই

চেন্নাই

চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭১.৪১ এবং ৬৬.৩৫ টাকা।

কলকাতা

কলকাতা

কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৭০.৯৬ এবং ৬৪.৬১ টাকা।

১৮ অক্টোবর থেকে পেট্রোলে লিটার পিছু কমেছে ১৩.৫৯ টাকা করে। ৪ অক্টোবর সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছিল পেট্রোল। সেদিন দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার পিছু ৮৪ টাকা এবং মুম্বইয়ে তা ছিল লিটার পিছু ৯১.৩৪ টাকা। অন্যদিকে ডিজেলের দাম দিল্লি ও মুম্বইয়ে ছিল যথাক্রমে লিটার পিছু ৭৫.৪৫ টাকা এবং ৮০.১০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+