Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতায় ১০৮ টাকাও ছাড়িয়ে গেল পেট্রোলের দাম! রইল ডিজেলের নতুন দাম

ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। নতুন করে ৯২ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামেও নতুন করে মূল্যবৃদ্ধি হয়েছে। আর তা বেড়েছে ৮৮ পয়সা। গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকছে। মাঝে একদিন শুধু বাড়েনি।

ক্রমশ চাপ বাড়ছে মধ্যবিত্তের উপর! ফের একবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। নতুন করে ৯২ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামেও নতুন করে মূল্যবৃদ্ধি হয়েছে। আর তা বেড়েছে ৮৮ পয়সা। গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকছে। মাঝে একদিন শুধু বাড়েনি।

কিন্তু লাগাতার প্রায় পাঁচদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। আর তা অনেকটাই। আর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে বলেই আশঙ্কা। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কেন পেট্রোপণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ! এমনকি কর ছাড়ের কথায় বলতে শুরু করেছেন রাজনৈতিক কারবারিরা। আর এই তরজার মধ্যেই ক্রমশ বেড়ে যাচ্ছে জ্বালানির দাম!

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ!

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ!

প্রায় একমাসের কাছাকাছি হতে চলল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ! আর এর কারণে বিশ্ব বাজারে ক্রমশ বাড়ছে ক্রুড ওয়েলের দাম। অর্থনীতিবিদরা বলছেন, নজিরবিহীন ভাবে বিশ্ব বাজারে এই তেলের দাম বাড়ছে। আর এর প্রভাব যে ভারতের বাজারে পড়বে তা আগেই আশঙ্কা করা হয়েছিল। আর সেই আশঙ্কাকে সত্যি করেই ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে বেড়েছে রান্নার গ্যাসের দামও। যার প্রভাব সরাসরি মধ্যবিত্তের রান্নাঘরে পড়েছে।

নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে

নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে

আজ শনিবার সকাল ছটা থেকে নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। নতুন করে ৯২ পয়সা পেট্রোলের দাম বাড়ায় কলকাতায় নতুন দাম হচ্ছে ১০৮ টাকায় ০১ পয়সা। প্রতি লিটার ডিজেলের জন্য দিতে হবে ৯৩ টাকা ০১ পয়সা। শুধু কলকাতায় নয়, গোটা দেশেই বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। তবে কর আলাদা হওয়াতে বিভিন্ন মেট্রো সিটিতে পেট্রোল - ডিজেলের দাম আলাদা। হিসাবে অনুযায়ী এই নিয়ে পাঁচদিন টানা বাড়ল দাম। এভাবে দাম বাড়তে থাকায় ইতিমধ্যে যাত্রী পরিবহনে বড় প্রভাব পড়েছে। ভাড়া বাড়ানোর দাবি বাস-ট্যাক্সি সংগঠনগুলির। ইতিমধ্যে একাধিক রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি।

চাপ বাড়ছে মধ্যবিত্তের উপর

চাপ বাড়ছে মধ্যবিত্তের উপর

নতুন করে পেট্রোপণ্যের দাম বাড়ায় চাপ বাড়বে মধ্যবিত্তের উপর। এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের। তাঁদের মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অনেক কিছু বিষয়ের উপর পড়ে। বিশেষ করে পণ্য পরিবহণ খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর তা বাড়লে শাক-সবজি থেকে সমস্ত জিনিসের দাম বাড়তে শুরু করবে। তবে এখানেই শেষ নয়, যে ভাবে বিশ্ব বাজারে ক্রুড ওয়েলের দাম বাড়ছে তাতে আগামিদিনে আরও মহারঘ হবে জ্বালানি। এই অবস্থায় ফের জিএসটি দ্রুত চালু করার দাবি উঠতে শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+