ভুল আধার নম্বর দিলে আর রক্ষে নেই, কড়া নির্দেশিকা কেন্দ্রের
আধার নম্বরের সত্যতা যাচাইয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকা। মোটা টাকার লেনদেনে অধার নম্বর ভুল করলেই দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা।
আধার নম্বরের সত্যতা যাচাইয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকা। মোটা টাকার লেনদেনে অধার নম্বর ভুল করলেই দিতে হবে ১০,০০০ টাকা জরিমানা। ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নির্দেশিকা।

গত ৫ জুলাই বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আয়কর রিটার্ন ফাইলে প্যান নম্বর না দিলেও চলবে। শুধু মাত্র আধার নম্বর দিলেই হবে। একদিকে যখন আয়কর রিটার্নের ফাইলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছিল। অন্যদিকে তেমনই ভুল আধার নিয়ে আগেই সতর্কতা মূলক পদক্ষেপ করা হয়েছে।
আয়কর রিটার্নের সময় যাতে ভুল আধার নম্বর দিয়ে কেউ কারচুপি করতে না পারে সেকারণেই এই নিয়ম জারি করা হচ্ছে বলে অনুমান। নতুন নির্দেশিকা কার্যকর করার জন্য আয়কর আইন সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সংশোধনী সর্বসম্মতিতে পাস হয়ে গেলে জরিমানার অঙ্ক বাড়তে পাবে বলে সূত্রের খবর।
দেশের ১২০ কোটি নাগরিকের আধার কার্ড রয়েছে।আর ৪১ কোটি বাসিন্দার প্যান নম্বর রয়েছে। তার মধ্যে মাত্র ২২ কোটি মানুষেরই প্যান ও আধার সংযুক্তিকরণ রয়েছে। এই পরিস্থিতিতে বাকি আধার নম্বর এবং প্যান সংযুক্তিকরণ না থাকায় আয়কর ফাঁকি সহ একাধিক বেআইনী লেনদেনের পথ প্রশস্ত থাকছে। সেই সম্ভাবনা রুখতে কেন্দ্রের এই নয়া নির্দেশিকা।












Click it and Unblock the Notifications